‘আমি আর কাউকে বিয়ে করতে পারব না’- নীলকে সত্যিটা জানিয়ে দিল মেঘ! ঠাম্মির প্ল্যানে সামিল হচ্ছে অনিন্দ্য

জি বাংলার (Zee Bangla) চ্যানেলের ইচ্ছে পুতুল (Ichhe Putul) ধারাবাহিকটি প্রত্যেকদিন একটু একটু করে আরো অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠছে। কিছুদিন আগেও দর্শকরা নায়ক নায়িকার বিচ্ছেদে বেশ মর্মাহত হয়েছিলেন। তারা কোনভাবেই এই বিচ্ছেদ টাকে মেনে নিতে পারছিলেন না। কিন্তু এখনকার পর্ব গুলি সেই সব হতাশা দুর করে দর্শকদের মন উত্তেজনায় ভরিয়ে তুলছে।
বর্তমান গল্প অনুযায়ী, এই মুহূর্তে মধুমিতা অর্থাৎ ধারাবাহিকের নায়িকা মেঘের মা উঠে পড়ে লেগেছে মেঘের একটা নতুন সঙ্গী খোঁজার জন্য। সে চিন্তায় পড়ে গেছে এই নিয়ে যে এইভাবে মেয়েটা একা একা থাকতে পারবে না। তাই তাদের চোখ বোঝার আগে মেয়েটাকে পাত্রস্থ করতেই হবে। কিন্তু এই সম্বন্ধেগুলোতে মেঘ বিশেষ পাত্তা দিচ্ছে না। কারণ মেঘের মনের সব সময় শুধুই নীল রয়েছে, আর কারোর কথা ভাবনাতেও আনতে পারে না সে।
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, মেঘের কথাবার্তা আড়াল থেকে শুনে গিনি বুঝে যায়, ঠাম্মি কিছুই ভুল বলেনি। তিনি যা বলেছেন একেবারে ঠিক। মেঘ সত্যিই এখনো অব্দি তার দাদাভাইকেই ভালোবাসে। এরপর মেঘ সেখানে আসলে তিনি জিজ্ঞাসা করে কি কথা হলো? মেঘ তাদেরকে বলে, “মা প্রত্যেকদিন নতুন নতুন সব সম্বন্ধে আনছে আর আমি এটা ওটা বলে কাটিয়ে দিচ্ছি। বা সেরকম পাত্তা দিচ্ছি না তাই তারা আর আগ্রহ দেখাচ্ছে না। আসলে আমি এখন একদমই বিয়ে করতে চাই না।”
অন্যদিকে মধুমিতা অনিন্দ্যকে বলে, “তুমি তো মেঘের সব বিষয়েই বেশ কথা বলো। তাহলে যখন আমি ওর বিয়ের কথা তুলি তখন কেন এভাবে এড়িয়ে যাও?” অনিন্দ্য মধুমিতাকে বলে, “তুমি যে ছেলেগুলিকে মেঘের জন্য দেখছো তাদেরকে দেখে আমার মনে হয় তাদের বিয়ে করতে হবে তাই করছে। এ ছাড়া আর বেশি কিছু নয়। আমি তাদের দেখে বিশেষ আশা ভরসা করতে পারছিনা।” কথা ফুরাতে না ফুরাতেই অনিন্দ্যকে ফোন করে নীলের কাকা। তিনি বলেন তার মা একটু কথা বলতে চায়। এরপর নীলের ঠাম্মি অনিন্দ্যকে তাদের বাড়িতে নেমন্তন্ন করে।
আরও পড়ুন: “তুমি আমার দোকান ফেরত দেবে, একদিনের মধ্যে”- অপমানে পাগল হয়ে গেল জেঠু, বিপদে সেই অনুভবের সাহায্য নিতে হল সৃজনকে!
প্রথমটায় এটা শুনে মধুমিতা কিছুতেই রাজি হতে চায়নি, কিন্তু বয়স্ক একজন মানুষ এভাবে বললেন তার কথা অমান্য করাটা ভালো দেখায় না তাই তারা যেতে রাজি হয়ে যায়। এদিকে রাত্রিবেলা নিজের ঘরে চলে এসেছে মেঘ, সে নীলকে জড়িয়ে ধরে বলে, তার জন্য তার মা অনেক সম্বন্ধ দেখছে কিন্তু সে নীলকে ছাড়া আর কাউকেই বিয়ে করতে পারবে না। নীল মেঘকে বলে, “তোমাকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না।” আর কিছুক্ষণের মধ্যেই নীলের এই স্বপ্ন ভেঙে যায়। মাঝরাতে উঠে বসে নীল। অন্যদিকে মেঘ আবারও নীলকে নিয়ে তার ডায়েরীতে লিখতে থাকে।
View this post on Instagram

