চিত্রা হবে এবার দেবিনা ২! একই বাড়িতে দুই বউকে নিয়ে সংসার করবে কিঞ্জল! ‘পঞ্চমী’ ধারাবাহিকে দুজনকে সিঁদুর পড়তে দেখে হেসে লুটোপুটি খাচ্ছে দর্শক

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের একটি অতি অলৌকিক ধারাবাহিক হল ‘পঞ্চমী’। স্টার জলসার এই ধারাবাহিকটি শুরুর প্রথম থেকে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল দর্শক মহলে তবে দিনে দিনে তার জনপ্রিয়তা কিছুটা ফিকে হয়েছে। এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী সুস্মিতা দে এবং অভিনেতা রাজদীপ গুপ্তকে। সেই সঙ্গে এই মুহূর্তে ধারাবাহিকের সবচেয়ে বড় নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী সিঞ্জিনি চক্রবর্তী। নাগ নাগিনীদের নিয়ে গড়ে ওঠা এই গল্প একেবারেই এক অন্য ধারার কাহিনী অবলম্বনে গড়ে উঠেছে।

এখানে নায়িকা পঞ্চমী একজন ইচ্ছাধারী নাগিনী যে ছোট থেকে মানুষদের মধ্যে বড় হওয়ার ফলে নিজের আসল পরিচয় জানতে পারেনি কিন্তু বর্তমানে সে জেনে গেছে যে তার মধ্যে কী কী ক্ষমতা রয়েছে। সেই সঙ্গে নায়ক কিঞ্জলের ওপর নাগ-নাগিনীদের ক্ষোভ রয়েছে তার কারণ নাগ নাগিনীরা মনে করে তাদের রানীমা অর্থাৎ পঞ্চমীর মাকে কিঞ্জল খু’ন করেছে। যার জন্য তারা সেই খু’নের বদলা নিতে চাইছে কিন্তু পঞ্চমী কিছুতেই এটা মেনে নিতে পারছে না। তার তীব্র বিশ্বাস যে কিঞ্জল কখনোই এমন একটা অপরাধ করতে পারে না। যার জন্য যখনই সাপেরা কিঞ্জলের ক্ষতি করতে আসে তখনই পঞ্চমী তাকে ঢাল হয়ে বাঁচায়।

কিন্তু সম্প্রতি এক নাগ মাতা এবং চিত্রা অর্থাৎ কালনাগিনী কিঞ্জলকে মারার জন্য নতুন চক্রান্ত করেছে। যেখানে তারা কিঞ্জলের সঙ্গে চিত্রার বিয়ে দেওয়ার পরে তাকে মেরে দেবে এবং তার পরিবারকে মেরে দেবে। কিন্তু পঞ্চমী এটা কিছুতেই হতে দেবে না যার জন্য বিয়েতে এসে বাধা সৃষ্টি করার চেষ্টা করছে সে এবং চিত্রার আসল রূপ সকলের সামনে আনার চেষ্টা করছে। তবে বারবার কোন না কোন কারণ দেখিয়ে সকলের সামনে নিজেকে ঠিক প্রমাণ করে দিচ্ছে চিত্রা।

পঞ্চমী বার বার চিত্রার আসল রূপ সকলের সামনে আনার চেষ্টা করেও পারছে না। এই বার বার হতে হতে এরই মধ্যে তাদের বিয়ে দিন চলে এসেছে। বিয়ের দিন সকালে গায়ে হলুদের সময়ও পঞ্চমী চিত্রার গায়ে রসুন তেল লাগিয়ে তার আসল সত্যি সামনে আনতে চায় কিন্তু তা হয় না। তারপরে সে বিয়ের মন্ডপে আগুনের মধ্যে ধুনো দিয়ে ধোঁয়া করতে চায় যাতে চিত্রা সাপ রূপে চলে আসে কিন্তু তাও হয় না। সেখানে চিত্রার গুরুদেব এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর কিঞ্জলের সাথে চিত্রার বিয়ে শুরু হয়। তারপর দেখা যায় কিঞ্জল পঞ্চমীর মাথাতেও সিঁদুর দেয় আর চিত্রার মাথাতেও। যা দেখে অত্যন্ত পরিমাণ সমালোচনা এবং কটাক্ষ হয়েছে সোশ্যাল মিডিয়ায় পঞ্চমীকে নিয়ে।

কিছুদিন ধরেই পঞ্চমীকে নিয়ে নানা রকম কথা উঠে আসছে। কিন্তু এবার এক নেটিজেন বলেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘আয় তবে সহচরী’র নেগেটিভ চরিত্র দেবিনার মত করে দেওয়া হবে চিত্রাকে। এই নিয়ে ওই নেটিজেন লিখেছেন,”নাগিন দেখাতেই টিআরপি ৭+ থেকে ৬+
তাই এবার টিআরপি বাড়ানোর জন্য আয় তবে সহচরী এর থেকেও একধাপ এগিয়ে নোংরামি শুরু করবে,, চিত্রা কে দেবিনা ২ বানিয়ে,,
এখন পঞ্চমী ও চিত্রা একই বাড়িতে থাকবে…
অন্যদিকে বিয়ের মন্ডপে কিঞ্জলের হাত থেকে পঞ্চমীর সিঁথিতেও সিঁদুর পড়েছে,, কিন্তু চিত্রা কে সিঁদুর দান করেছে কিঞ্জল।”

Back to top button