ইশার কুটনিগিরি আর সইছে না দর্শকের! টপার থেকে একেবারে পাঁচ নম্বরে! নিম ফুলের মধুর টিআরপি কমার জন্য ক্ষুব্ধ দর্শক

জি বাংলার (Zee Bangla) সবচেয়ে দ্রুত গতির ধারাবাহিক হিসেবে একসময় দর্শকদের মন জয় করে নিয়েছিল নিম ফুলের মধু (Neem Fuler Modhu) ধারাবাহিক। শুরু থেকেই দর্শকদের মধ্যে এই মেগার জনপ্রিয়তা ছিল একেবারে তুঙ্গে। তবে সম্প্রতি টপে থাকা এই ধারাবাহিকের টিআরপি দ্রুতগতিতে হ্রাস পাচ্ছে।

আরো পড়ুন:’কাকুমনি নির্দোষ, আসল দোষী অন্য কেউ’- রাজনাথকে বাঁচাতে মরিয়া কৌশিকী, কাঁকনকে সরাতে উদ্যত বৈদেহি!

 

বাংলা ধারাবাহিকগুলির মধ্যে এই ধারাবাহিকের গল্প অত্যন্ত দ্রুত পরিবর্তিত হয়। একটি প্লট বহুদিন ধরে না চালিয়ে এক সপ্তাহের মধ্যেই সেটিকে শেষ করে ফেলে এই মেগা। যার ফলে একঘেয়েমি থেকে মুক্তি পায় ধারাবাহিকের দর্শকরা। এটাই ছিল এই ধারাবাহিকের টপ পজিশন দখল করার অন্যতম প্রধান কারণ। কিন্তু এই মুহূর্তে নিম ফুলের মধুও অন্যান্য ধারাবাহিক গুলির মতনই একই গল্পর পুনরাবৃত্তি ঘটাচ্ছে।

সেই কবে থেকে বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে দত্ত বাড়ি। বিপদমুক্ত আর হচ্ছে না। সেই শুরু থেকে ইশা একটার পর একটা কান্ড ঘটিয়েই যাচ্ছে যার কোনো শাস্তি হচ্ছে না। এসব আর মোটেই মেনে নিতে পারছেন না ভক্তরা। ইশা ভিলেন হিসেবে অবশ্যই অনবদ্য, তবে সে বর্তমানে বেশ একঘেয়ে হয়ে গিয়েছে।

এইবার গল্পে পরিবর্তন দেখতে চান নিম ফুলের মধুর দর্শক গণ। নতুনত্বের অভাবে একটু একটু করে কমে যাচ্ছে এই ধারাবাহিকের টিআরপিও। যারা টিআরপি তালিকায় নজর রাখেন তারা জেনে থাকবেন, একটা সময় সর্বদা প্রথম তিনে দেখা মিলত এই মেগার। বর্তমানে সেটা পাঁচে এসে দাঁড়িয়েছে।

 

শুধু তাই নয়, প্রথম তিনের সাথে তার নম্বরের পার্থক্যও চোখে পড়ার মতো। তাই দর্শকদের দাবি, প্রথম পাঁচ থেকে বাদ যাওয়ার আগে যেনো তাড়াতাড়ি পরিবর্তন আনা হয় গল্পে। নইলে নিম ফুলের মধুকে প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না।

Back to top button