সবকিছুকে অতিক্রম করে শেষমেশ সেই আলাদা হয়ে গেল মেঘ নীল, ভেঙে গেলো ভক্তদের মন!

বর্তমানে জি বাংলার (Zee Bangla) চ্যানেলের ইচ্ছে পুতুল (Ichhe Putul) ধারাবাহিকে চলছে বিচ্ছেদের পর্ব। তবে আদৌ ঠিক কি ঘটবে সেটা এখনও পরিষ্কার নয়। সত্যি কি বিচ্ছেদ হয়ে যাবে ধারাবাহিকের নায়ক নায়িকার? নাকি আবার মিলে যাবে তাদের আলাদা হয়ে যাওয়া দুটো পথ। সেই নিয়ে দর্শকদের মনে এখন টান টান উত্তেজনা সৃষ্টি হয়েছে।
বর্তমান গল্প অনুযায়ী, দীর্ঘ ছয় মাস পর, ডিভোর্স পেপারে সাইন করতে দিল্লি থেকে সাময়িক সময়ের জন্য ছুটি নিয়ে কলকাতায় নিজের বাড়িতে ফিরেছে নীল। তার উপর বাড়ির সবাই ভীষণ অসন্তুষ্ট। কারণ সে এই কয়েকমাসে কারো সাথে কোনো রকম যোগাযোগ রাখিনি। অন্যদিকে এই ছয় মাসে কাছাকাছি এসেছে জিষ্ণু আর গিনি।
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, নীলের ঠাম্মি তাকে বার বার বোঝানোর চেষ্টা করে। কিন্তু নীল সবটা বুঝেও যেনো কিছুই বুঝতে চায় না। কেনো চায়না তার উত্তর কারো কাছে নেই। অবশেষে ঠাম্মিও হাল ছেড়ে দেয়। নিজের কথাটুকু বলে নীল ঠাম্মির ঘর থেকে চলে যায়। চিন্তায় চিন্তায় আরো বেশি অসুস্থ হয়ে পড়ে ঠাম্মি।

এদিকে জিষ্ণু চলে আসে মেঘের সাথে গানের রেওয়াজ করার জন্য। দুই বন্ধুর মধ্যে বেশ জমে ওঠে আড্ডা। গিনিকে ভালোবাসে জিষ্ণু, সেই নিজেই বেশ খানিকক্ষণ কথোপকথন হতে থাকে দুই বন্ধুর মধ্যে। তারপর তারা রেওয়াজ শুরু করে। এই সব কিছুর মধ্যেও যেনো একটা চাপা কষ্ট নিঃশব্দে তাড়া করে বেড়াচ্ছিল মেঘকে। কিন্তু নিজের বন্ধুর সামনে মেঘ কিছুই প্রকাশ করতে পারে না।
আরো পড়ুন: কথাকে ভুলে থাকতে পারছে না অগ্নিভ! বিপদ দেখে ছুটে গেলো সে, কথার প্রত্যাখ্যান সহ্য হচ্ছে না অগ্নিভর!
দেখতে দেখতে চলে আসে সেই দিন। কোর্টে এসে উপস্থিত হয়ে প্রত্যেকে। নীল মেঘের সাথে শেষ বারের জন্য হাত মেলাতে চায়। তারা শেষ বারের মতন হাত মেলায়। এর পর বিচারকের সামনে গিয়ে হাজির হয় তারা দুজন। বিচারক যখন তাদের জিজ্ঞেস করে যে তারা কি পারবে বাকি জীবনটা একসাথে থাকতে? তারা দুজনেই তাতে অসম্মতি জানায়। অবশেষে বিচ্ছেদ ঘোষণা করেন বিচারক।

