শুটিং চলাকালীন হঠাৎ হার্ট অ্যাটাকের কবলে ‘রাঙা বউ’ খ্যাত শ্রুতি! হঠাৎ করে কী এমন হল?

খুব বেশিদিন হয়নি শেষ হয়েছে রাঙা বউ (Ranga Bou)। এই ধারাবাহিকটিকে দর্শকরা যেসব কারণে ভীষণ পছন্দ করতেন, তার মধ্যে অন্যতম হলো নায়িকা পাখি অর্থাৎ অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)। তার অভিনয় প্রতিবার মুগ্ধ করে দর্শকদের। ত্রিনয়নী থেকে শুরু করে রাঙা বউ প্রতিটি ধারাবাহিকেই অসামান্য প্রতিভার নিদর্শন রেখেছেন তিনি। তবে সম্প্রতি তার সাথে ঘটে গেল দুর্ঘটনা!
রাঙা বউ শেষ হওয়ার দশ দিন কাটতে না কাটতেই উইন্ডোজ থেকে ডাক আসে শ্রুতির কাছে। তার পূর্ববর্তী কাজের নিদর্শন দেখে অডিশন না দিয়েই বড় পর্দায় সুযোগ পেয়ে যান তিনি। নন্দিতা-শিবপ্রসাদ জুটির হাত ধরেই শুরু হতে চলেছে শ্রুতির বড়পর্দায় প্রথম যাত্রা। ইতিমধ্যেই শুরু হয়েছে শুটিং। আর সেখান থেকেই অভিনেত্রীর হার্ট অ্যাটাক!

প্রথম থেকেই নিজের গায়ের রং এর জন্য বহু মানুষের থেকে একাধিক রকম ভাবে সমালোচনার শিকার হতে হয়েছে অভিনেত্রীকে। তবে শেষ পর্যন্ত যে প্রতিভাই কথা বলে সেটা প্রমাণ করে দিয়েছেন তিনি। এক সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানান, “মোট তিনটি সিরিয়ালে কাজের পরই এত নামজাদা প্রোডাকশন হাউজের তরফে এত ভালো একটা চরিত্রের জন্য অফার পেলাম। ভীষণ আনন্দ হচ্ছে।।”
এখন প্রশ্ন হচ্ছে অভিনয়ের মাঝে হঠাৎ কি এমন হলো যার জন্য হার্ট অ্যাটাক হলো অভিনেত্রী? কোথা থেকে মিলল তার হার্ট অ্যাটাক হওয়ার খবর? এটা কি আদৌ সত্যি? একথা নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন অভিনেত্রী শ্রুতি দাস।
আরও পড়ুন: কনকনে ঠাণ্ডায় বৃষ্টিতে ভিজে অভিনয় সকলের প্রিয় দীপার, অভিনেত্রীর অসাধারণ অভিনয়ে নেট দুনিয়ায় প্রশংসার ঢেউ
অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট এর ক্যাপশনে লেখেন “মিনি হার্ট অ্যাটাক।” যদিও চিন্তার কিছু নেই এটি নিছক একটি মজা। আর এর আসল কারণ হলো, অভিনেত্রী তার এক বান্ধবীর সাথে একটি রাইডে চড়েন, আর সেখানেই ভয়াবহতার সাথে বিষয়টিকে এনজয় করেন অভিনেত্রী। সেখান থেকে নেমেই এমন পোস্ট করেছেন তিনি।
View this post on Instagram

