বুদ্ধিহীন সৃজন! নিজে হিরো হতে গিয়ে আবার বড় ভুল করলো সে! কৃষ্ণার উস্কানিতে নতুন নাটক শুরু তার!

সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা না থাকলে অনেক সময় বড়সড় বিপদের সম্মুখীন হতে হয় মানুষকে, আর এইবার সেটাই হলো জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Fuler Modhu) ধারাবাহিকর নায়ক সৃজনের সাথে। রোজ ধারাবাহিকে দেখা যাচ্ছে নতুন চমক।
ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, ইশার শয়তানিতে পর্ণা বেশ বড় একটা বিপদে পরে। যার ফলসরূপ দেখা যায় সৃজন পর্ণার সাথে জঘন্য ব্যাবহার করে। আর এটারই সুযোগ নেয় কৃষ্ণা আর মৌমিতা। এই সুযোগে আবার পর্ণাকে অপদস্ত করার ফন্দি আঁটে তারা।
আরো পড়ুন: অবশেষে চলেই গেল নীল! সবকিছুর পরে নিজের মনের কথা শুনে নীলকে ফেরালো না মেঘ, আত্মসম্মানকে ছোট করলো না সে!
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, সৃজন পাকামো করে কাউকে কিছু না জানিয়ে ইশার বাড়িতে গিয়ে তল্লাশি করতে থাকে। ঠিক সেই সময় ঢুকে পরে ইশা। পর্ণা খুব বুদ্ধি করে বুঝতে পেরেছিল সৃজন কোথায় যেতে পারে। তাই ধরা পড়ার আগেই সে সৃজন সরিয়ে নেয়। অনেক বড় একটা বিপদ থেকে বেঁচে যায় সৃজন।
ফিরতে ফিরতে নিজের ভুল বুঝতে পারে সৃজন। কিন্তু পর্ণার সামনে কিছু বলতে পারে না। বাড়ি ফিরতেই আবার মৌমিতা আর কৃষ্ণা সৃজনকে উস্কানি দিতে থাকে। প্রথম দিকে নিজেকে এসব থেকে বিরত রাখলেও একটু পরেই আবার মায়ের বাবুটি হয়ে নিজেকে পুরুষ প্রমাণ করার খেলায় নেমে পড়ে সে।
View this post on Instagram
যে মেয়েটা সারির কথার জন্য প্রাণ পাত করছে, সেই পর্ণাকে না জানিয়েই সৃজন একটা বেখাপ্পা সিদ্ধান্ত নিয়ে নেয়। পর্ণা তাতে বাধা দিলে অকৃতজ্ঞর মত অত্যন্ত বিরক্তির সাথে পর্ণাকে নাক গলাতে বারণ করে। এমন একটা মানসিকতার ছেলের সাথে কিভাবে বাকি জীবনটা কাটাবে পর্ণা?

