অবশেষে চলেই গেল নীল! সবকিছুর পরে নিজের মনের কথা শুনে নীলকে ফেরালো না মেঘ, আত্মসম্মানকে ছোট করলো না সে!

জি বাংলার (Zee Bangla) ইচ্ছে পুতুল (Ichhe Putul) ধারাবাহিকটির আজকের পর্ব জল আনলো দর্শকদের (Audience) চোখে। মনে মনে প্রবলভাবে একসাথে থাকার ইচ্ছা পোষণ করলেও কেউই অভিমান মুছে ফেলে মুখ ফুটে সেই কথা বলতে পারলো না।
বর্তমান গল্প অনুযায়ী, নীল ঠিক করে ফেলে সে আর এখানে থাকবে না। নিজের শহর ছেড়ে মেঘের জীবন ছেড়ে অনেক দূরে চলে যাবে সে। তাই নীল দিল্লিতে চলে যাওয়ার প্ল্যান করে এবং ইউনিভার্সিটি থেকে রিজাইন নিয়ে সেই দিকেই রওনা হয়। তার এই যাওয়ায় কারোর মত না থাকলেও নীল এই সিদ্ধান্তই অটুট থাকে।
আরো পড়ুন: টান টান উত্তেজনা ‘জগদ্ধাত্রী’তে! উচিত শিক্ষা দিয়ে মেহেন্দি আর উৎসবকে অফিস থেকে বের করে দিল বকশীবাবু!
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় আর কিছুতেই শান্ত থাকতে পারে না ঠাম্মি। সে মেঘকে ফোন করে। অটোতে থাকায় ঠাম্মির কথা ঠিকমতো শুনতে পায় না মেঘ। অটো থামিয়ে ঠাম্মির সাথে কথা বলে সে। ঠাম্মি বলে, নীল দাদা অনেক দূরে চলে যাচ্ছে। কথাটা শুনে অবাক হয়ে যায় মেঘ।

মেঘ কথাটা শোনা মাত্র হন্ততন্ত হয়েনীলের সাথে দেখা করার জন্য ছুটতে থাকে। এরপর একটা ট্যাক্সিতে উঠে সোজা স্টেশনে চলে যায়। তখনও নীলের ট্রেন স্টেশন ছেড়ে বেরোয়নি। শেষ মুহূর্তে নীলের সাথে দেখা হয়ে যায় মেঘের। মেঘকে দেখে অবাক হয়ে যায় নীল।

নীল জিজ্ঞেস করে এই বিশ্বাস ঘাতকতাটা কে করল? ঠাম্মি? মেঘ বলে, হ্যাঁ। সে জিজ্ঞেস করে এত লুকোচুরির কি ছিল? এর কোনো সঠিক জবাব দিতে পারে না নীল। ভক্তরা হয়তো ভেবেছিলেন এইবার নীলকে ফিরিয়ে নিয়ে যাবে মেঘ, কিন্তু তাদের আশায় জল ঢেলে কথোপকথন ধীরে ধীরে এমন দিকে এগুলো যে শেষমেষ বিদায় জানিয়ে ট্রেনে উঠে পড়ল নীল।

