সৃজনের চোখ খুলে দিল তার বাবা, ভুল বুঝতে পেরে মায়ের কোল ছেড়ে পর্ণার পাশে গিয়ে দাড়ালো সে!

এই মুহূর্তে এক বিরাট সমস্যার সম্মুখীন হয়েছে জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Fuler Modhu) ধারাবাহিকের নায়িকা পর্ণা। সে যে সমস্যায় পড়েছে সেই সমস্যায় আজকের সমাজের বহু মেয়েই জর্জরিত। ভীষণ এক বাস্তব তুলে ধরেছে এই ধারাবাহিক।
বর্তমান গল্প অনুযায়ী, অনুভবের তোলা ছবিগুলো নিয়ে পর্ণাকে বদনাম করলো ইশা। এই বিষয়টা বুঝতে না পেরে মাথা গরম করে নিজের স্ত্রীকে সবার সামনে ছোট করল সৃজন। বাড়ি থেকে বেরিয়ে অব্দি যেতে বলল তাকে। সৃজনের এমন ব্যবহারে বেশ কষ্ট পেয়েছে পর্ণা।
আরো পড়ুন:স্বয়ম্ভুর সঙ্গে প্রেমের গুঞ্জনের পর এবার বিয়ে! বিয়ের কথা জিজ্ঞেস করতেই লাজে রাঙা ‘জ্যাস’ অঙ্কিতা!
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, একা একা নিজের করা ভুলগুলোকে নিয়ে চিন্তা করতে থাকে সৃজন। মাঝেমধ্যে মায়ের কথাগুলো মনে পড়ে যাওয়ায় আবারো রেগে যাচ্ছে সে। এমন সময় তার বাবা এসে সৃজনকে চোখে আঙুল দিয়ে তার ভুলগুলো দেখিয়ে দেয়। বুঝতে পেরে সৃজন ঠান্ডা মাথায় কথা বলতে যায় পর্ণার সাথে।
পর্ণাও সৃজনের উপর বেশ রেগে রয়েছে। তবে এই মুহূর্তে দুজনেই দুজনার রাগ-অভিমান সরিয়ে আসল বিষয়ের ওপর মনোনিবেশ করে। প্রথম থেকে শেষ অব্দি সবটা পরপর সাজিয়ে তারা বুঝতে পারে এই কাজটা করেছে মৌমিতা আর অয়ন আর তাদেরকে বুদ্ধি দিয়েছে ইশা। বিষয়টা বুঝতেই ইশার উপর মারাত্মক রেগে যায় তারা।
View this post on Instagram
পরের দিন সকাল হতে না হতেই সৃজন বেরিয়ে পড়ে নিজের কার্যসিদ্ধি করতে। ইশার বাড়িতে পৌঁছে সে। ভাবতে থাকে কিভাবে তার ঘরে ঢুকে প্রমাণ খুঁজবে। ঠিক সেই সময় ইশা ঘর থেকে বেরোয়। সুযোগ পেয়ে যায় সৃজন। এইবার ইশার ঘরে ঢুকে কিভাবে সমস্ত প্রমাণ জোগাড় করে সে ইশার খেল খতম করে সেটাই দেখার পালা।

