মেঘকে আবারো দূরে ঠেলে দিল নীল, যাওয়ার আগে নাতির সাথে দেখা করতে নারাজ ঠাম্মি!

বর্তমানে আর জি বাংলার (Zee Bangla) চ্যানেলের অন্যতম জনপ্রিয় মেগা ইচ্ছে পুতুল (Ichhe Putul) ধারাবাহিকে চলছে বিচ্ছেদের পর্ব। দর্শকরা মন থেকে চাইছে ফের মিল হয়ে যাক নায়ক নায়িকার। কিন্তু সেই পথ নিজেই বন্ধ করে দিয়েছে নীল।

বর্তমান গল্প অনুযায়ী, ডিভোর্স দিয়ে দিল্লি চলে যাওয়ার প্ল্যান করেছিল নীল। কিন্তু বিচারক তাদের আরো ছয় মাস একসাথে থাকতে বলে। এই সুযোগটাকে কাজে না লাগিয়ে নীল নিজের সিদ্ধান্তে অনড় থাকে। শুধু মেঘকে কিছুই জানতে দেয়নি সে।

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, ইউনিভার্সিটিতে একেবারে আগের মতন করে স্বাভাবিক ও সুন্দর একটা কথোপকথন হয় নীল আর মেঘের। এর পর চলে যাওয়ার বিষয়টা মেঘকে জানতে দেবে না বলে তাকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দেয় নীল। “এখন আর নীল তার কোনো বিষয় আমার সামনে আলোচনা করতেও হেজিটেট করে”, এটা ভেবে কষ্ট পায় মেঘ।

অন্যদিকে ঠাম্মি, গিনি, মিনি এবং নীলের কাকা একসাথে মিলে ভাবতে থাকে ঠিক কি করলে নীলের যাওয়াটা আটকানো যায়। গিনি মিনি মেঘকে বিষয়টা জানানোর কথা বললে, গিনির বাবা হিতে বিপরীত হওয়ার ভয় এসব করতে বারণ করে।

আরও পড়ুনঃ জগদ্ধাত্রীর ডেথ সার্টিফিকেট দেখতে থানায় হাজির দিব্যা, কৌশিকীর বুদ্ধিতে রক্ষা পেলো জ্যাস!

এরপর দেখা যায় চলে যাচ্ছে নীল। বেরোনোর আগে সবার সাথে কথা বলছে সে। কেউ তাকে যেতে দিতে বিন্দুমাত্র রাজি নয়। প্রত্যেকে নিজেদের কথার মধ্যে দিয়ে সেটা বুঝিয়ে দেয় নীলকে। ঠাম্মি নীলের এমন সিদ্ধান্তে খুব কষ্ট পায়। সে কিছুতেই তার দাদার সাথে দেখা করতে চায় না। দরজা আটকে বসে থাকে। নীল আর অপেক্ষা না করে বেরিয়ে যায়।

Back to top button