আবার একবার টিআরপি টপার জি বাংলার সিরিয়াল! জ্যাস নাকি পর্ণা কে করল বাজিমাত? মিশকার শাস্তি হতেই সেরার তালিকায় দীপা!

বর্তমানে বাংলা টেলিভিশনের(Bengali television) সবচেয়ে গুরুত্বপূর্ণ হল টিআরপি তালিকা(TRP list)। এই তালিকায় যে ধারাবাহিক উত্তীর্ণ হতে পারবে সেই ধারাবাহিক টিকে থাকতে পারবে এমনটাই দেখেছে সকল দর্শক। যত ভালোই গল্প হোক না কেন অথবা যতটাই জনপ্রিয়তা লাভ করুক না কেন টিআরপি তালিকায় ভাল ফল না করতে পারলে সেই ধারাবাহিকের ভবিষ্যৎ অনিশ্চিত।
আরো পড়ুন:বিচ্ছেদ হতেই নীলের জীবনে নতুন নায়িকা! মেঘকে ছেড়ে জনপ্রিয় টেলি অভিনেত্রীর সাথে জুটি বাঁধলেন মৈনাক!
এইভাবে বাংলা টেলিভিশনে দেখা গিয়েছে বেশ কিছু ধারাবাহিককে কয়েক মাসেই বন্ধ হয়ে যেতে। দর্শকদের আবেদন না রেখেই বন্ধ করে দিতে হয়েছে সেই সকল ধারাবাহিককে। তাই বর্তমানে বহু নতুন ধারাবাহিক আসছে যেগুলির বেশ কিছু ধারাবাহিক টিআরপি তালিকায় ভালই টক্কর দিচ্ছে। যার মধ্যে জি বাংলার বেশ কিছু নতুন ধারাবাহিক রয়েছে আর স্টার জলসার।
বর্তমান টিআরপি তালিকার দিকে নজর দিলে দেখা যাবে এই দুই চ্যানেলের কয়েকটি ধারাবাহিকই একে অপরকে টক্কর দিচ্ছে। তাদের মধ্যে অন্যতম জগদ্ধাত্রী, ফুলকি, নিম ফুলের মধু, গীতা এলএলবি, অনুরাগের ছোঁয়া প্রভৃতি। দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করার পরে অনুরাগের ছোঁয়া নিজে তার জায়গা ধরে রাখতে পারেনি।
সম্প্রতি জগদ্ধাত্রী এবং নিম ফুলের মধুর মধ্যে টিআরপি টপার হওয়া নিয়ে জোরদার লড়াই চলছে। আর সেরা ৫ এ টিকে থাকছে গীতা এলএলবি, ফুলকি, এবং কোন গোপনে মন ভেসেছে। এবার শুধু দেখার এই সপ্তাহের টিআরপি তালিকায় কোন ধারাবাহিক শীর্ষস্থান দখল করতে পারে।
এই সপ্তাহের টিআরপি তালিকায় সেরা ৫ এ রয়েছে এই সকল ধারাবাহিক –
১ম – জগদ্ধাত্রী ৯.১
২য় – ফুলকি ৮.২
৩য় – গীতা llb ৮.১
৪র্থ – নিম ফুলের মধু ৮.০
৫ম – অনুরাগের ছোঁয়া ৭.৫
Trending
কোন গোপনে – ৭.০
লাভ বিয়ে আজকাল – ৬.৮

