জ্যাসের ভয়ে সব কিছু স্বীকার করে নিল বাঁকা, দেবুকে তার জায়গাটা দেখিয়ে দিল বৈদেহি!

বর্তমানে জমে ক্ষীর জি বাংলার (Zee Bangla) জগদ্ধাত্রী (Jagaddhatri)। ধারাবাহিকের নায়িকা জ্যাস সান্যাল এর কেরামতিতে মুগ্ধ দর্শক মহল। টিআরপিতে প্রতি সপ্তাহেই এখন বেঙ্গল টপারের জায়গা দখল করছে এই মেগা।
ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, জগদ্ধাত্রী নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছে শত্রুদের হাতেনাতে ধরা। এতদিন তদন্ত করে সে জানতে পেরে গেছে এই জঘন্য অপরাধের পিছনে কারা কারা প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে জড়িয়ে আছে। এবার শুধুই প্রমাণের অপেক্ষা।
আরো পড়ুন: “যারা আমার ভালো চায়নি তাদের ভালো থাকার দরকার নেই”- সর্বসমক্ষে নিন্দুকদের নিশানা স্বস্তিকার!
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, বৈদেহি খুব ভালো করেই বুঝতে পারে যে এত সহজে তার ছেলের মুক্তি নেই। স্বয়ম্ভু ঠিক মুখার্জি বাড়িতে তদন্ত করতে আসবেই। আর তখন উৎসবকে কিভাবে বাঁচাবে, সেটাও ঠিক করে ফেলে তার মা। কিন্তু দেবুর কি হবে?
দেবু যখন তার জেঠি শাশুড়িকে সুরক্ষার বেবস্থা করতে বলে তখন সে স্পষ্ট জানিয়ে দেয়, দুটো জিনিস একসাথে পাওয়া যাবে না। হয় পজিশন আর নয়তো প্রটেকশন। যেকোনো একটা সে দিতে পারে। বৈদেহির এমিন পাল্টি খাওয়া একেবারেই সহ্য করতে পারে না দেবু।
View this post on Instagram
এদিকে, জগদ্ধাত্রী প্রচন্ড মারপিট করে গুন্ডা বাঁকাকে। তবুও কোনো ভাবে মুখ খুলতে চায় না সে। তখন জগদ্ধাত্রী বাঁকার কপালে বন্দুক ঠেকিয়ে ট্রিগারে হাত রাখে, আর ট্রিগার টাতে চাপ দেওয়ার সময় বন্দুকটা সরিয়ে নেয়। গুলি চলার আওয়াজে ভয় পেয়ে দেবুর নাম ফাঁস করে দেয় বাঁকা।

