দারুন গল্প নিয়ে আসছে বধুয়া! প্রোমোতেই রয়েছে নায়িকার কষ্টের ছাপ, সেই গল্প ফাঁস এবার! বিশেষ গল্প থেকে অনুপ্রাণিত এই মেগা!

কিছুদিন আগেই টেন্ট প্রোডাকশন হাউজের একটি নতুন ধারাবাহিক (Bengali Serial) আসার কথা শোনা যাচ্ছিল। ধারাবাহিকের নাম বধুয়া। সম্প্রতি সেই ধারাবাহিকের প্রোমো সম্প্রচারিত হয়েছে। এখানে নায়ক হিসেবে দেখা যাচ্ছে রেজওয়ান রাব্বানী সেখকে। ধারাবাহিকে নায়কের নাম আবির এবং নায়িকার নাম পেখম। খুব তাড়াতাড়ি স্টার জলসায় (Star Jalsha) আসতে চলেছে এই ধারাবাহিক।
সম্প্রচারিত প্রোমোতে দেখা যায়, একটি একান্নবর্তী পরিবারের ছেলে হচ্ছে নায়ক আবির। বহুদিন ধরেই নায়িকাকে পছন্দ করে রেখেছিল সে। সুযোগ বুঝে সবার সামনে কথাটা বলে দেয় নায়ক। এরপর সবাই মিলে নায়িকার বাড়িতে তাকে দেখতে যায়। এক দেখায় সবার পছন্দ হয়ে যায় পেখমকে।
আরো পড়ুন: বিশ্বাস করতে পারলো না সৃজন, ধরা পড়ে গিয়ে পর্ণার চোখে ছোট হয়ে গেল সে! পর্ণার ছবি নিয়ে নতুন কারসাজি ইশার!
এর পর ধুমধাম করে তাদের বিয়ে হয়ে যায়। নিজের পছন্দ করা মনের মানুষকে কাছে পেয়ে খুব খুশি হয় নায়ক কিন্তু নায়িকার মনে কিসের যেন একটা চাপা ভয় কাজ করতে থাকে। পিছন থেকে নায়িকাকে স্পর্শ করলে পেখম কেমন যেন আতকে ওঠে আর তারপর নিজের কথাবার্তায় বুঝিয়ে দেয় তার অতীতে বেশ গাঢ় একটি খারাপ অভিজ্ঞতা রয়েছে।
এই রহস্য বেশ ভাবিয়ে তুলেছিল দর্শকদের। কি এমন হয়েছিল নায়িকার সাথে? সেই প্রশ্নের উত্তর জানাতে চলেছি আজকের প্রতিবেদনে। পূর্বে নায়িকা তার প্রেমিকের দ্বারা ধ’র্ষি’ত হন। আর তারপর থেকেই অন্য কোন পুরুষের ছোঁয়া তার ভালো লাগেনা। এই ছোঁয়া তাকে পূর্বের সমস্ত কথা মনে করিয়ে দেয়। আর সেই জন্যই নায়কের থেকে দূরে দূরে পালান নায়িকা।
প্রোমো প্রকাশ পাওয়ার পর থেকেই দর্শকদের মনে হয়েছে এই আসন্ন ধারাবাহিক “সত্য প্রেম কি কথা” নামক একটি সিনেমার অনুকরণ। আর সেখানে নায়িকার সাথে ঠিক এমনটাই ঘটতে দেখা গিয়েছিল। তাই এই ধারাবাহিকিও নায়িকার সাথে ঠিক এমনটাই হয়েছে বলে মনে করছেন ভক্তরা। বিষাক্ত অতীত ভুলে জীবনে আসা নতুন ভালবাসাকে গ্রহণ করে নায়িকার নতুন করে নিজেকে মেলে ধরার গল্পই সম্প্রচার করবে টেন্ট প্রোডাকশন হাউজের বধুয়া।

