মৃত জগদ্ধাত্রী! ডেড বডি দেখেই ভিড়মি খেলো উৎসব! ক্রিমিনাল বাঁকাকে ধরে নিজের প্ল্যানে সফল জ্যাস!

কথায় আছে ঝুঁকি নিলে তবে সফল হওয়া যায়। আর কোন কাজকে সফল করতে যেকোনো পরিস্থিতিতে ঝুঁকি নিতে পারে জি বাংলার (Zee Bangla) জগদ্ধাত্রী (Jagaddhatri) ধারাবাহিকের নায়িকা জ্যাস সান্যাল। যত দিন যাচ্ছে রহস্য রোমাঞ্চের পাশাপাশি পাশাপাশি টিআরপিও সমান তালে বৃদ্ধি পাচ্ছে।
ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, লোভী উৎসব ও তার গোটা পরিবারকে শাস্তি দিতে এবং কৌশিকী মুখার্জির সাথে যারা এত বড় অন্যায় করেছে তাদের উপর বদলা নিতে পুরোদমে নিজের জান লড়িয়ে দিচ্ছে জগদ্ধাত্রী। এই সব কিছুর পিছনে একটি বড় ভূমিকা পালন করছে রাজনাথ মুখার্জি। সেটাও বের করে ফেলেছে সে।
আরো পড়ুন: “সৌমিতৃষার নাকি মাটিকে পা পড়ে না?”, “বড়ো পর্দায় কাজ করে অহংকারী হয়ে গিয়েছে মিঠাই!” সব কিছুর জবাব দিলেন সৌমি
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, উৎসব খুব কায়দা করে নিজের বোনকে মুখার্জি বাড়ি থেকে শশুর বাড়িতে পাঠিয়ে দেয়। তার সাথে এমন ব্যবহার করা হয় যাতে সে আর এই বাড়ির দিকে ফিরেও না তাকায়। সেই দেখে দেবু উৎসবকে বলে, সব সম্পত্তি যেন সে একাই আত্মসাৎ না করে। দেবুর ভাগটার কথাও জানিয়ে সে মনে রাখ।
অন্যদিকে বাঁকাকে ধরে ফেলে জগদ্ধাত্রী। গুলি চালাচ্ছে এমন অবস্থায় তার বেশ কিছু ছবি দেবুর ফোনে পাঠিয়ে দেয় সে। এটা দেখে ভীষণ ভয় পেয়ে যায় দেবু। অন্যদিকে উৎসবের মনে জগদ্ধাত্রীকে নিয়ে সন্দেহ আরো বেড়ে যায়। আর সেই সন্দেহের অবসান ঘটাতে এক মারাত্মক পদক্ষেপ নেয় জ্যাস।
জগদ্ধাত্রী ঠিক করে সে নিজেই মৃতদেহ সেজে মুখার্জি বাড়িতে যাবে। সাধুদা ভয় পেলেও, পরে সে আর কিছু বলতে পারে না। যেমন কথা তেমন কাজ, মুখার্জি বাড়িতে ডেড বডি নিয়ে আসতেই অবাক হয়ে যায় উৎসব। যাতে কারো সন্দেহ না হয় তাই স্বয়ম্ভু জগদ্ধাত্রী বডির কাছে দাঁড়িয়ে কান্নাকাটি করতে থাকে।

