কোর্টের আদেশ অমান্য করে একে অপরের থেকে আলাদা থাকবে মেঘ নীল! একে অপরকে ভুল বুঝেই দূরে সরছে তারা!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলের ইচ্ছে পুতুল (Ichhe Putul) ধারাবাহিকের নায়ক এবং নায়িকার জুটিকে প্রথম থেকে অতটা ভালো না বাসলেও ইদানিং দর্শকদের প্রিয় জুটিতে পরিণত হয়েছে এরা। শুরু থেকে এদের দুজনের মধ্যে এত মান অভিমানের পর্ব চলেছে যে এদের আলাদা হয়ে যাওয়াটাই ভালো বলে মনে করেছিলেন ভক্তরা। কিন্তু বর্তমানে মেঘ নীল এর বিচ্ছেদ মোটেই মেনে নিতে পারছে না তারা।
আরো পড়ুন:একবার পাগল তো একবার লাট সাহেব! ছদ্মবেশে পর্ণার উপর নজর সৃজনের, বউয়ের কাছে ঘেষলেই শুটিং বিগরে দেবে সে!
এইবার আর সময়ের নড়চড় হতে দেয়নি নীল। ঠিক সময় মতন এসে হাজির হয়েছে কোর্টে। কিন্তু এই দিনের পর্বে এটা স্পষ্ট যে, মেঘ বিচ্ছেদ চাইছে না। সেও মনে মনে এই ভেঙে যাওয়া সম্পর্কটাকে আবার নতুন করে জুড়তে চাইছে। কিন্তু এইবার নীল আর সেটা চাইছে না।
নীলের ব্যবহার বেশ রহস্যজনক হয়ে উঠছে। কিছু একটা গোপন করছে সে। কোথাও একটা পালিয়ে যেতে চাইছে নীল। যেখানে চলে গেলে আর কোনদিনও তাকে মেঘের মুখোমুখি হতে হবে না। ইতিমধ্যেই সে নিজের বাড়িতে জানিয়ে দিয়েছে দিল্লি যাওয়ার কথা।
মহামান্য বিচারক তাদেরকে নানা রকম প্রশ্ন করে আর সব প্রশ্নের উত্তরেই নীল বারবার সবকিছুর দায় নিজের কাঁধে নিয়ে নেয়, বেশ অবাক হয় মেঘ। বিচারক তাদেরকে আরো ছয় মাস একসাথে থাকার রায় দেয়। কিন্তু মেঘ আর নীল কি বিচারকের এই রায় মানবে?
View this post on Instagram
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, মেঘের মনের কি ইচ্ছে সেটা না জানতে চেয়েই নীল বলে, “তোমাকে আমার সাথে থাকতে হবে না আর আমরা যে আলাদা থাকছি এটা করতে না জানালেই হলো।” এসব শোনার পর মেঘ বলে, নীল যখন সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তখন তার আর কিছু বলার নেই।

