ভালোবাসায় মত্ত নায়ক কিন্তু নায়িকা কোন খেয়ালে, বিয়ের পরেও এত দূরত্ব! জলসার নতুন ধারাবাহিকে ফিরলেন রেজওয়ান!

নতুন বছরে নতুন নতুন ধারাবাহিকের (Bengali Serial) আসার খবর ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন দর্শক মহল। বাংলা ধারাবাহিকের প্রথম সারির চ্যানেল গুলো এখন সেই নিয়েই মত্ত। নতুন পুরনো মিলিয়ে বেশ ভালোভাবেই বিনোদন উপভোগ করছেন ভক্তরা। তবে এবার দর্শকদের জন্য রয়েছে আরও এক নতুন চমক।
খুব তাড়াতাড়ি এক নতুন গল্প নিয়ে স্টার জলসায় আসতে চলেছে একটা হাই বাজেটের সিরিয়াল। বহুদিন পর আবার এখানে নায়কের চরিত্রে দেখা যাবে রেজওয়ান রাব্বানী শেখকে (Rizwan Rabbani Sheikh)। সম্প্রতি স্টার জলসা সম্প্রচার করেছে ধারাবাহিকের প্রথম প্রোমো।
এই প্রোমোতে দেখা যায়, আবারো একটা একান্নবর্তী পরিবার। হাসিখুশি মজায় হৈহ হই করে দিন কাটছে সবার। সবার জন্য নিজের হাতে চা করে আনে নায়ক। আর অকপটে সবাইকে নিজের বিয়ে করার ইচ্ছে প্রকাশ করে। এই শুনে সবাই খুব খুশি। কিন্তু মেয়ে কোথায় পাওয়া যাবে? নায়ক জানাই মেয়ে তার খোঁজা আছে।
আরো পড়ুন: পর্ণাকে আটকাতে জোলাপ খাচ্ছে সৃজন! এই কাণ্ড দেখে কড়া হতে বাধ্য হলো পর্ণা! আবার ধুন্ধুমার পর্ব আগামীতে!
তারা মেয়ে দেখতে যায়। নায়ক তো আগে থেকেই নায়িকার প্রেমে হাবুডুবু খাচ্ছিল। কিন্তু নায়িকার মধ্যে বিশেষ কোন আগ্রহ দেখা যায় না। নায়িকার বাড়ি থেকে বলা হয়, এত ভালো ছেলে যেন সে হাতছাড়া না করে। কিন্তু নায়িকা বলে তার কিছু গোপন কথা আছে সেগুলো জানা সত্ত্বেও কেন এমনটা করছে তার পরিবার? বিয়ের পরেও সুখী নয় নায়িকা। নায়ক কাছে আসায় অদ্ভুতভাবে সরে যায় সে। নিজের স্বামীকেও নিজের মনের কথা বলতে পারে না।
কি এমন কথা রয়েছে নায়িকার মনে যা নিজের স্বামীর সাথেও ভাগ করে নিতে পারবে না সে? বিষ জোড়ালো একটা রহস্য দেখিয়ে শেষ হয়েছে প্রোমো। ধারাবাহিকটি সম্প্রচারের জন্য উতোলা হয়ে উঠেছে ভক্তরা। খুব তাড়াতাড়ি সম্প্রচারের দিনক্ষণ প্রকাশ করা হবে চ্যানেলের তরফ থেকে।

