সন্দেহের বশে নিজের বোধ বুদ্ধি হারালো সৃজন! ছদ্মবেশে ফটোশুটে বাঁধা দিল সে, ধরে ফেললো পর্ণা!

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) সম্প্রচারিত ধারাবাহিক গুলোর মধ্যে অন্যতম এবং অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠছে নিম ফুলের মধু (Neem Fuler Modhu) । ধারাবাহিকে গল্পের গতি এবং অভিনয় মুগ্ধ দর্শক মহল।
ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, একা হতে অনেক বড় এক্সিবিশন সমলিয়েছে পর্ণা। তার জন্য সারির কথা দিকে দিকে ছড়িয়ে পড়েছে। কিন্তু তার পরেও কপালে সুখ নেই নায়িকার। এতদিন ভালোবাসা না পাওয়ার কষ্ট পেয়েছে সে, আর এইবার অত্যধিক ভালোবাসা গলার কাঁটা হচ্ছে তার।
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, অনুভবকে ঘিরে সন্দেহ করছে সৃজন। পর্ণার বিপদে যে ছেলেটা পাশে এসে দাঁড়ালো কেবলমাত্র নিজের সন্দেহের বশে তার সাথে অদ্ভুত আচরণ করলো সৃজন। এইদিন অনুভব পর্ণাকে একটি ম্যাগাজিনে ফটোশুটের প্রস্তাব দিলে পর্ণার অনুমতি ছাড়াই সেই প্রস্তাব ফিরিয়ে দেয় সৃজন।
আরো পড়ুন:নীলের ব্যবহারে একটু একটু করে নরম হচ্ছে অনিন্দ্য, মেঘকে নীলের হাতে তুলে দেবে সে!
এটা কিছুতেই মেনে নেয়নি সৃজনের ঠাম্মি। তিনি বলেন, নাত বউ এই ফটোশুট করবে। তার নিজের একটা জীবন আছে । চাওয়া পাওয়া আছে। ও ওর সাহসিকতার গল্প সবাইকে জানাবে। এই কথায় বেশ অসন্তুষ্ট হয় সৃজন। সে কিছুতেই অনুভবের বন্ধুত্ব মেনে নিতে পারে না।
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, ফটোশুটের জন্য একটা সুন্দর লোকেশনে চলে এসেছে অনুভব আর পর্ণা। সেখানে পাগল সেজে পৌঁছে যায় সৃজন। যখনই তারা ছবি তোলার প্রস্তুতি নেয়, নানা রকম ভাবে তাদের ভয় দেখানোর চেষ্টা করে সব ভেস্তে দিতে চায় সে। সৃজনের এই মানসিকতা মেনে নিতে পারছে না ভক্তরা।

