“এই সব কিছু ময়ূরীর প্ল্যান ছিল, আমি শুধু সাহায্য করেছি মাত্র”- মদ্যপ নয়, সুস্থ অবস্থায় মিডিয়ার সামনে সবটা উগরে দিল রূপ

একেবারে জমে উঠেছে জি বাংলার (Zee Bangla) চ্যানেলের ইচ্ছে পুতুল (Ichhe Putul)। নায়িকা কেবল কষ্টই পেয়ে যাবে, তার সঙ্গে শুধু অন্যায় হতে থাকবে এই বিষয়টা একদম পছন্দ করেন না ভক্তরা। যখনই তারা দেখেন জোরালোভাবে অন্যায়ের প্রতিকার হচ্ছে, সেই গল্পের প্রতি অনেক বেশি আকর্ষণ বোধ করেন তারা। আর ঠিক সেটাই হচ্ছে ইচ্ছে পুতুল ধারাবাহিকে।

ধারাবাহিকের নায়িকা মেঘের সাথে অনেক অন্যায় করেছে তার নিজের দিদি ময়ূরী এবং রূপ সান্যাল। এতদিন ধরে ঘুঁটি সাজিয়ে শেষ অব্দি খেলে রূপ সান্যাল আর ময়ূরী রায়কে মাত দিল গিনি। গোটা সমাজের কাছে তাদের মুখোশ খুলে পড়ে গেল।

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, রুপ সমস্ত ভিডিওটা দেখে নকল সাংবাদিক সেজে প্রশ্ন করে, “মাতালের কথার গুরুত্ব কি?” পুলিশ তখন জানায় উনি মদ্যপ ছিলেন কিন্তু মাতাল ছিলেন না। আর উনার কথার সাথে রিসোর্ট এর মালিককে কথার অনেক মিল আছে। তাকে গতকালই পাকড়াও করেছে পুলিশ।

আরো পড়ুন: স্বয়ম্ভু জগদ্ধাত্রীর গোপন প্রেম অবশেষে প্রকাশ্যে! বাস্তবেও একে অপরের প্রেমে পড়লেন তারা!

ভিডিওতে যখনই রূপ ময়ূরীর নাম নেয়, ময়ূরী উত্তেজিত হয়ে পেনড্রাইভটা সবার সামনে নষ্ট করে দেয় আর বলে এবার আর কোন প্রমাণ নেই, আর কেউ খারাপ কথা কিছু বলতে পারবে না। গিনি তাকে জানায় এর অনেকগুলো কপি ঠিকঠাক জায়গায় অলরেডি পাঠানো হয়ে গিয়েছে।

এরপর পালাতে গেলেই রূপকে ধরে ফেলে পুলিশ। রূপ প্রথমে অনেক রকম ভাবে নিজেকে নির্দোষ বলে দাবি করার চেষ্টা করে কিন্তু পরবর্তীতে আর না পেরে উঠে শেষমেষে সে বলে দেয়, “এই সবকিছুর প্ল্যান করেছিল ময়ূরী রায়। আমি তো শুধুমাত্র হেল্প করেছি এই গোটা ঘটনাটা ঘটাতে।” ময়ূরীর মাথা থেকে ভরসার হাত অনেকদিন আগেই তুলে নিয়েছিল তার মা, এইবার গোটা সমাজ তার বিপক্ষে চলে গেল।

Back to top button