স্বয়ম্ভু জগদ্ধাত্রীর গোপন প্রেম অবশেষে প্রকাশ্যে! বাস্তবেও একে অপরের প্রেমে পড়লেন তারা!

একসাথে কাজ করতে করতে অভিনেতা-অভিনেত্রীর প্রেমে পড়ার ঘটনা এর আগে বহু দেখেছেন দর্শকমহল (Audience)। তবে যখন ভক্তদের প্রিয় জুটি রিল লাইফের মতো রিয়েল লাইফেও প্রেমে পড়ে তখন সেই তারকার অনুরাগীদের আনন্দের সীমা থাকে না।
বাঙালির ড্রয়িং রুম থেকে ডাইনিং রুম সব জায়গার চর্চায় ঢুকে পড়তে পেরেছে জি বাংলায় (Zee Bangla) সম্প্রচারিত ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। শুরু থেকেই টিআরপিতে অসামান্য ফল দিয়ে আসছে এই মেগা। ধারাবাহিকের আকর্ষণীয় প্লট এক কথায় মুগ্ধ করছে ভক্তদের।
একদম সেই শুরুর দিনটা থেকেই জগদ্ধাত্রীদের গুনগান দর্শকদের মুখে মুখে ঘোড়া ফেরা করে। দর্শকদের মনের একেবারে পাকাপাকি জায়গা করে নিয়েছে জগদ্ধাত্রী ওরফে অঙ্কিতা মল্লিক (Ankita Mallick) এবং স্বয়ম্ভু অর্থাৎ সৌম্যদীপ মুখোপাধ্যায় (Soumyadeep Mukherjee)। দমদার অ্যাকশন সিন দিয়ে ভরপুর এই ধারাবাহিক নিমিষেই মন জয় করে নিয়েছে প্রত্যেকের।
তবে এইবার শোনা যাচ্ছে, আন স্ক্রিনের মতন অফ স্ক্রিনেও নাকি চুটিয়ে প্রেম করছেন ধারাবাহিকের নায়ক নায়িকা। বহু রিলের মধ্যে দিয়ে একসাথে ট্রেন্ডে গা ভাসাচ্ছেন তারা। একসাথে অনেক সময় কাটাচ্ছেন এই তারকা যুগল। তাদের ঘনিষ্ঠতা প্রমাণ করে দিচ্ছে একে অপরের প্রেমে পড়েছেন তারা।
View this post on Instagram
আরও পড়ুন: ছদ্দবেশী তিতিরকে চিনে ফেলল মালিনী, ফাঁদ পেতে হাতেনাতে ধরলো তাকে!
এর আগেও তাদের প্রেম চর্চার অংশ হয়েছিল। যদিও এখনও অব্দি নিশ্চিত ভাবে জানা যায়নি আদৌ তাদের মধ্যে প্রেম রয়েছে কিনা। কারণ যতবারই এই নিয়ে কথা উঠেছে অভিনেতা-অভিনেত্রী দুজনেই এই সম্পর্ককে বন্ধুত্বের নাম দিয়েছেন। তাদের থেকে এই বিষয়ে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। তবে দর্শকদের ধারণা প্রকাশ্যে না এনে গোপনে প্রেম করছেন তারা।
View this post on Instagram

