নিজের সুপ্ত বাসনার কথা প্রকাশ করলেন সৌমিতৃষা! এক অঙ্গে দুই রূপ ধারণ করতে চেয়েছেন তিনি! কী এমন ইচ্ছা অভিনেত্রীর?

জি বাংলার (Zee Bangla) একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলো ‘মিঠাই’ (Mithai)। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুকে ( Soumitrisha Kundu) এবং নায়কের ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেতা আদৃত রায়কে (Adrit Roy)। তাদের দুজনের জনপ্রিয়তা মিঠাইতে অভিনয় করার পরে অত্যন্ত ভাবে বৃদ্ধি পেয়েছে। বাংলার ছোট পর্দার দর্শকরা এখন মিঠাই (Mithai) সিদ্ধার্থকে (Siddhartha) একেবারে ঘরের লোক করে তুলেছে। তবে দুজনের জুটি দর্শকের কাছে অত্যন্ত জনপ্রিয়। মাঝখানে কিছুটা টিআরপি তালিকায় জনপ্রিয়তা হারালেও আরো একবার স্বমহিমায় ফিরে এসেছে মিঠাই। টিআরপি তালিকাতে ও আসতে আসতে নিজেদের পয়েন্ট তুলছে মিঠাই ধারাবাহিকটি যা দেখে অত্যন্ত খুশী দর্শকরা।

বর্তমানে অনেকদিন পরে আবার একবার মিঠাই ফিরে এসেছে মোদক পরিবারে। কিন্তু তার কোন কিছুই মনে নেই পুরনো কথা। সে সিদ্ধার্ত সাক্ষ্য দাদু ঠামি থেকে শুরু করে কাউকেই চিনতে পারছে না। যা দেখে অত্যন্ত কষ্ট পেয়েছে সিদ্ধার্থ। তাকে বাড়িতে নিয়ে এসে সবকিছু মনে করাতে চেষ্টা করলে সে নিজেকে একটি ঘরের মধ্যে আটকে নেয়। যার ফলে শ্রী তার এক চেনা যায় না ডাক্তারকে ডেকে পাঠায়। আর উল্টোদিকে মিষ্টির কাছে রয়েছে মিঠি মিঠাই সেজে। এতদিন ধরে যারা মিঠাই এবং মিষ্টিকে কষ্ট দিয়েছে তাদেরকে উচিত শিক্ষা দিতেই মিঠি সেখানে রয়েছে।

May be an image of 1 person and standing
প্রসঙ্গত গল্পে দেখানো হয়েছে এক মিষ্টি বিক্রেতা নফর চন্দ্র দাসের বাড়িতে আশ্রিতা হিসাবে রয়েছে মিঠাই এবং তার মেয়ে। তাদের পুরো পরিবার বদমায়েশ শুধু তার মেয়ে বাদে। তারা মিঠাইকে তাদের বাড়িতে রেখেছে শুধুমাত্র ভালো মিষ্টি বানাতে পারে সেই জন্য। মিঠাই এবং মিষ্টির সঙ্গে তারা খুব খারাপ ব্যবহার করে। ভালো করে খেতে পর্যন্ত দেয়না। আর বাইরের কোন লোকের সঙ্গে মেশার অনুমতিও দেয় না তারা মিঠাইকে। সিদ্ধার্থর সঙ্গে যখন মিষ্টির আলাপ হয় এবং তারা দুজন একে অপরের বন্ধু হয়ে ওঠে তখন থেকেই নফর দাস সিদ্ধার্থকে মিঠাই এবং তার মেয়ের থেকে দূরে রাখার চেষ্টা করছিল কিন্তু শেষমেষ কিছুই হয়নি।

সিদ্ধার্থ জানতে পেরেছে মিঠাই বেঁচে রয়েছে এবং মিঠাইয়ের সঙ্গে যে মেয়েটি রয়েছে সে তার মেয়ে মিষ্টি। তবে উল্টো দিকে আজকের পর্বে দেখা যাবে মিষ্টি আর মিঠি মিলে নফর চন্দ্রর ছেলে বউ এবং তাকে উচিত শিক্ষা দেবে। মিঠির ব্যবহার নফরদের অন্যরকম লেগেছে মিঠাই যেখানে সাত চড়ে রাগ আর তো না সেখানে মিঠি গিয়ে গলায় ছুরি ধরেছে। এই দেখে নফর চন্দ্রের বউ বলেছে যে মিষ্টির মাকে ভুতে ধরেছে। তাই জন্যই তারা বাড়িতে ওঝা ডাকবে। আর সেই ওঝা আর বাড়ির সকলকে উচিত শিক্ষা দেওয়ার জন্য মিঠিকে নাচতে দেখা যাবে ভূতের মত।

May be an image of 2 people
তবে এই পর্ব টিভির পর্দায় সম্প্রচারিত হওয়ার আগেই সৌমিতৃষা নিজের ভক্তদের জন্য একটি খবর দিলেন। নিজের সোশ্যাল মিডিয়াতে মিঠির নাচের আগের কতগুলি ছবি পোস্ট করে তিনি লিখেছেন,”একটি প্রজেক্টে দুটি চরিত্রে অভিনয় করা আমার স্বপ্ন ছিল, আপনারা সকলেই জানেন, আমি শ্রীদেবীজির একজন পাগল ভক্ত, তার ছবিগুলো বারবার দেখে বড় হয়েছি, বিশেষ করে “চালবাজ” .. এটা সবসময়ই আমার সুপ্ত ইচ্ছা ছিল “চালবাজ” এর মত কিছুণকরার। এই চমৎকার সুযোগের জন্য আমার দলকে ধন্যবাদ!

নাচ মিস করবেন না!

জি বাংলা”

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

Back to top button