রূপ ময়ূরীর খেলা শেষ, আর অসুস্থতার ভান করেও পার পেলো না ময়ূরী! সকলের সামনেই পর্দা ফাঁস হলো তাদের!

এই মুহূর্তে নিঃসন্দেহে জি বাংলার (Zee Bangla) বেশ রোমহর্ষক ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হয়ে উঠেছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। বহুদিন ধরে অপরাধীদের মুখোশ খোলার প্রস্তুতি নিচ্ছিল গিনি, এইবার একটানে গোটা সমাজের সামনে সেই মুখোশ খুলে দিল সে।
বর্তমান গল্প অনুযায়ী, গিনি নীল এবং পুলিশ একসাথে হাত মিলিয়ে বহুদিন যাবত চেষ্টা চালাচ্ছিল সব প্রমাণ একজোট করার। আর সেটা হওয়ার পরেই আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সোজা প্রেস কনফারেন্সে ডাকে তারা। সেখানে এসে হাজির হয় রূপ।
ধারাবাহিকের আজকের পর্বটির জন্য অনেকদিন ধরেই অপেক্ষায় ছিলেন দর্শকরা। এই দিনের পর্বে দেখা যায়, প্রথমেই গিনি সবার সাথে মেঘের পরিচয় করিয়ে দেয়। সে কতটা ভালো মনের মানুষ সেটা আরো একবার সবাইকে জানায়। সবশেষে পুলিশ কিভাবে তাদের তদন্ত শুরু করেছিল এবং কত দূর অব্দি পৌঁছেছে এই সবটা প্রেসকে জানায়।
এরপর সবার সামনে চালানো হয় সেই ভিডিও ফুটেজ যেখানে রূপ মদ্যক অবস্থায় গর গর করে সব সত্যি বলে দিয়েছিল। সেই ভিডিওতে দেখা যায় রূপ বলছে, মেঘ রায়ের সাথে যা যা হয়েছে এসব কিছু পেছনে রয়েছে সে এবং ময়ূরী। মেঘের ওই অবস্থা করেছে রূপ এবং সেটাকে সবার সামনে প্রচার করেছে ময়ূরী।
আরও পড়ুনঃ সিসিটিভি ফুটেজ দেখতেই সত্য উন্মোচিত হলো জগদ্ধাত্রীর সামনে, চালাকি করতে গিয়ে নিজেই ফেঁসে গেল দিব্যা!
কেবলমাত্র দর্শক হয়ে সবটাই দেখে আর হজম করতে থাকে ময়ূরী। সে ভাবতেও পারেনি একদিন মেঘ ঠিক যে সিচুয়েশনে পড়েছিল ঠিক একই সিচুয়েশনে তাকেও পড়তে হবে। পাপ নিজের বাপকেও ছাড়ে না, কথাটা যে কতটা সত্যি সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছিল ময়ূরী এবং রূপ। নিজেদের অনেক চালাক ভেবে তারা যে অন্যায় করেছে এবার শুধু সেটার শাস্তি পাওয়ার পালা।
View this post on Instagram

