ইশার প্ল্যান মাটি করে ফটোগ্রাফার জোগাড় করে ফেলল পর্ণা, জিনিয়ার ওপর রেগে গিয়ে পিকলুকে মনের কথা বলে ফেলল বর্ষা!

মেয়েরা চাইলে সব পারে। তারা আর কেবলমাত্র বাড়ির রান্না ঘরের গণ্ডির মধ্যে সীমায়িত নেই। এটাই বারবার প্রমাণ করে দিচ্ছে জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phuler Modhu) ধারাবাহিকের নায়িকা পর্ণা। সবদিক সামলে শাড়ির কথার উন্নতিতে নিজেকে ঢেলে দিচ্ছে সে। তবে এক অনেক বড় প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হল তাকে।

বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা সমস্ত ব্যবস্থা করে ফেললেও একটা দিকে খামতি থেকে যায়। কারণ এক্সিবিশন শুরু হওয়ার কিছুক্ষণ আগেই ফটোগ্রাফার ফোন করে জানায় যে সে আসতে পারবে না। এই শুনে মাথায় হাত প্রত্যেকের। ফটোগ্রাফার না এলে গোটা এক্সিবিশন টাই নষ্ট হয়ে যাবে।

আজকের পর্বে দেখা যায়, পিকলু তার খুব কাছের বান্ধবী জুনিয়র সাথে পরিচয় করিয়ে দেয় বর্ষার। যদিও জিনিয়াকে মোটেই সহ্য করতে পারছে না সে। কারনটা বর্ষা বুঝতে না পারলেও দর্শকরা ঠিকই বুঝতে পেরেছেন যে মনে মনে পিকলুকে অনেকটা ভালোবেসে ফেলেছে সে।

ফটোগ্রাফার আসতে পারবে না জানতে পেরে আনন্দে আটখানা হয়ে যায় মৌমিতা। অন্যদিকে দত্ত বাড়ির সবাই মিলে পরিকল্পনা করতে থাকে কিভাবে এই অপূরণীয় খামতি ঘোচানো যায়? তখন জিনিয়া তার এক দাদার কথা বলে, যিনি প্রফেশনাল ফটোগ্রাফার। আর জিনিয়ার কথায় সেই দাদা এই ইভেন্টটাতে আসতে রাজি হয়ে যায়।

আরও পড়ুনঃ ছদ্মবেশে প্রেস কনফারেন্সে হাজির রূপ, চিনতে পেরে সবার সামনে রূপকে পাকড়াও করে সত্যি সামনে আনলো গিনি!

ফলে এক্সিবিশন বাতিল করার কোনো প্রশ্নই ওঠেনা। পর্ণা সবাইকে জানিয়ে দেয় আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে এক্সিবিশন। ছদ্মবেশে সেখানে উপস্থিত ছিল ইশা। এত কাণ্ড করেও যে শেষ রক্ষা হলো না এটা ভেবেই অবাক লাগছিল তার। অন্যদিকে জিনিয়া সমস্যার সমাধান করে দিয়েছে দেখে বিষয়টা একেবারেই ভালো লাগেনি বর্ষার।

Back to top button