ছদ্মবেশে প্রেস কনফারেন্সে হাজির রূপ, চিনতে পেরে সবার সামনে রূপকে পাকড়াও করে সত্যি সামনে আনলো গিনি!

জি বাংলার (Zee Bangla) চ্যানেলের ইচ্ছে পুতুল (Ichhe Putul) ধারাবাহিকে বর্তমানে চলছে টান টান উত্তেজনা ময় পর্ব। ধারাবাহিকের নায়িকার সাথে ঘটে গিয়েছে অনেক বড় অন্যায়। বহুদিন ধরে আসল দোষীদের জালে আটকে এবার ধীরে ধীরে জাল গোটাচ্ছে গিনি। দর্শক মহলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই মেগা।
বর্তমান গল্প অনুযায়ী, আসল সত্যিটা সবার সামনে নিয়ে আসার প্রতিজ্ঞা করেছিল গিনি। সে যা যা তথ্য-প্রমাণ পেয়েছে সবটাই প্রেস কনফারেন্সে মিডিয়াকে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে এবং সেই কথা মেঘের বাবা অনিন্দ্যকে জানায় সে। সেই কনফারেন্সে আসার জন্য মেঘকে রাজি করাই অনিন্দ্য।
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, আগের থেকেই অনিন্দ্য মধুমিতাকে শক্ত হতে বলে। আর কিছু বলার আগেই মধুমিতা বলে, সে বুঝতে পেরেছিল এই সব কিছুর পিছনে রয়েছে ময়ূরী কিন্তু প্রমাণের অভাবে কিছু বলতে পারেনি। অনিন্দ্য বলে, যা হবে সব ভালো হবে। মেঘ ময়ূরী দুজনে নতুন করে শুরু করবে।
অন্যদিকে প্রেস কনফারেন্সে একে একে চলে আসছে মিডিয়া, পুলিশ সহ এবং অন্যান্য ব্যক্তিরা। কিন্তু নীল গিনিকে বলে, রুপ কি আদৌ আসবে? গিনি বলে তার থেকে রূপকে ভালো করে আর কেউ চেনে না। রুপ আর ময়ূরী কেউ নিজের বাড়িতে বসে থাকতে পারবেনা দুজনেই আসবে।
আরও পড়ুনঃ সত্যিই কি অহংকারী হয়ে গেছে সবার প্রিয় “মিঠাই”! এবার জবাব দিলেন অভিনেত্রীর অনস্ক্রিন পিসি অর্পিতা
বলতে না বলতেই এক ভদ্রলোককে দেখে বেশ সন্দেহ হয় গিনির। একটু ভালোভাবে দেখতেই গিনি বুঝতে পারে ছদ্মবেশে ওটাই রূপ। নীলকেও সেই কথা জানায় গিনি। নীল বলে, এমন ভাবে ছদ্মবেশে এসেছে যাতে কেউ চিনতে না পারে। গিনি নীলকে এখনই এই বিষয়ে কাউকে কিছু বলতে বারণ করে। কারণ সে ঠিক সময় মত রূপকে ধরতে চায়।
View this post on Instagram

