“গোটা কেস টার তদন্ত করছে স্বয়ং জ্যাস”, রাজনাথের কথা শুনে চমকে গেল সাধু, সবটা জানতে পেরে দুয়ে দুয়ে চার করে ফেলল জগদ্ধাত্রী!

জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত হচ্ছে জগদ্ধাত্রী (Jagaddhatri) ধারাবাহিকে বর্ষার কালো মেঘের মতন ঘন হচ্ছে রহস্য। এই রহস্যের মীমাংসা করার চেষ্টা করে চলেছে নায়িকা জগদ্ধাত্রী। এইবার সমস্তটা পরিষ্কার হয়ে গেল তার কাছে।
এতদিন অব্দি দর্শকরা দেখছিলেন, কৌশিকী মুখার্জির এই অবস্থা যে বা যারা করেছে তাদেরকে শাস্তি দিতেই ছদ্মবেশে আড়ালে থেকে নিজের মিশন চালিয়ে যাচ্ছিলো ধারাবাহিকের নায়িকা জগদ্ধাত্রী। মাথার মধ্যে অনেক কিছুই চলছিল তার তবে প্রমাণের অভাবে কিছুই মেলাতে পারছিল না সে। এইবার সবটাই ছবির মতন স্পষ্ট হয়ে গেল তার চোখের সামনে।
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, কৌশিকী মুখার্জী দিব্যা সেনকে ফোন করে বলে “আমি ব্যালকনি থেকে সব দেখেছি। আমি সেই গাড়িটাকে দেখেছি যেই গাড়ির নাম্বার টা আমার মাথায় গেঁথে রয়েছে। আর সেই গাড়িটা দিব্যা সেনের আমার শুধু এখান থেকে বেরোনোর অপেক্ষা। তারপর তোমার খেলা শেষ।” অন্যদিকে রাজনাথ চলে যায় কালিদার কাছে।
সে কালিদাকে বলে, “আমি জেনে গিয়েছি স্বয়ম্ভু আমার ছেলে নয় আর জগদ্ধাত্রীই আসলে জ্যাস সান্যাল” রাজনাথ সেখান থেকে চলে যেতেই সবটা স্বয়ম্ভুকে ফোন করে জানিয়ে দেয় কালি। অন্যদিকে রাজনাথের বন্দুকটা পেয়ে গিয়েছে পুলিশ, তাই তাকে পুলিশ স্টেশনে ডাকে সাধু বটব্যাল। কিন্তু রাজনাথের কথাই নিজেই চমকে যায় সাধু।
এই সমস্ত কিছুর তদন্ত করছে জগদ্ধাত্রী এই কথাটা জেনে গিয়েছে রাজনাথ। এরপর সাধুদা জগদ্ধাত্রীকে ফোন করে সবই জানায়। জগদ্ধাত্রী বুঝতে পারে সে এতদিন ধরে যা ভাবছিল সেটাই সত্যি। আর সে এটাও ধরে ফেলে যে ওই বন্দুকটা রাজনাথ মুখার্জির। দুইয়ে দুইয়ে চার করে ফেলে জগদ্ধাত্রী। তার কাছে পরিষ্কার হয়ে যায় সমস্তটা।

