নায়িকার পর এবার নায়ক বদল! লাভ বিয়ে আজকাল-এ আসছে নতুন নায়ক!

বেশ কয়েক মাস হলো স্টার জলসায় (Star jalsha) পর্দায় শুরু হয়েছে LOVE বিয়ে আজকাল (Love Biye Aajkal)। প্রধানত চুক্তি দিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিকের নায়ক নায়িকার সম্পর্ক। তবে ধীরে ধীরে এই সম্পর্কের সমীকরণ অনেকটাই বদলে যাচ্ছে।
শুরুতে ধারাবাহিকের নায়িকা হিসেবে দেখা যাচ্ছিল মৌমিতা সরকার, এবং নায়ক হিসেবে ওম সাহানিকে। কিন্তু বর্তমানে মুখ বদল ঘটেছে নায়িকার। মৌমিতার জায়গায় এসেছে জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা। তাকে শ্রাবণ চরিত্রে মানিয়ে নিতে বেশ বেগ পেতে হচ্ছে দর্শকদের। এর মাঝেই শোনা গেল নায়ক বদলের খবর।
বেশ কিছু মাস চলার পরে যদি হঠাৎ করে এরকম নায়ক নায়িকার মুখ বদল ঘটে তাহলে সেই চরিত্রে নতুন অভিনেতা বা অভিনেত্রীকে মানিয়ে নিতে বেশ সময় লাগে দর্শক মহলের। ফলে ধারাবাহিক দেখার উৎসাহ এবং আনন্দ দুটোই মাটি হয়ে যায়। এখানেও সেটাই হয়েছে যার প্রভাব পড়েছে টিআরপিতেও।
আরো পড়ুন:টাকার অঙ্ক দেখে ইশার চালে পা দিলো শাড়ির কথার ফটোগ্রাফার, এবার ভেস্তে যাবে পর্ণার ‘বারো মাসে তেরো পার্বণ?’
সম্প্রতি জানা যাচ্ছে, ধারাবাহিকে আসতে চলেছে নতুন নায়ক। যেহেতু কিছুদিন আগেই শ্রাবণ চরিত্রটির মুখ বদল হয়েছে তাই এখন দর্শকদের আশঙ্কা নায়ক চরিত্রেরও বোধহয় মুখ বদল হতে চলেছে। কোন নতুন অভিনেতা আসতে চলেছে ধারাবাহিকে? সেটাই জানাতে চলেছি আজকের প্রতিবেদনে।
যতদূর জানা যাচ্ছে, তথাগত মুখার্জি বেশ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে প্রবেশ করতে চলেছে এই ধারাবাহিকে। তবে তিনি হতে চলেছেন নায়কের প্রতিদ্বন্দ্বী অর্থাৎ অন্য কোন একটি বড় বারের মালিক হিসেবে আত্মপ্রকাশ করবেন তিনি। এর আগে তাকে হরগৌরী পাইস হোটেলে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল।


