টাকার অঙ্ক দেখে ইশার চালে পা দিলো শাড়ির কথার ফটোগ্রাফার, এবার ভেস্তে যাবে পর্ণার ‘বারো মাসে তেরো পার্বণ?’

কিছু কিছু মানুষ থাকে যারা পরিবারের মধ্যে থেকেও সমস্ত সুযোগ-সুবিধা ভোগ করেও পরিবারের ক্ষতি করতে চায়। এক কথায় যাদেরকে ঘর শত্রু বিভীষণ বলে, ঠিক সেই রকমই একটা ভূমিকা পালন করছে ফুলের মধু (Neem Phuler Modhu) ধারাবাহিকে নায়িকার জা মৌমিতা।
বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা চেষ্টা করছে শাড়ির কথা বুটিকটিকে রিলঞ্চ করতে। আর এই পরিকল্পনা মাফিক একটা প্রদর্শনের ব্যবস্থা করে পর্ণা। রোটা থিম টার নাম সে ঠিক করে বারো মাসে তেরো পার্বণ। কিন্তু এত শান্তিতে সবটা মিটতে দেবে না ইশা।

নিজে এই বাড়িতে না থাকলেও মৌমিতাকে দিয়ে সমস্ত খবর পেয়ে যাচ্ছে ইশা। আজকের পর্বে দেখা যায়, ফটোগ্রাফারের সমস্ত ডিটেইলস নিয়ে মৌমিতা ইশাকে জানিয়ে দেয়। ইশা প্ল্যান করে এই ফটোগ্রাফারকে আটকে দেওয়ার। তাহলেই শাড়ির কথার নাম যশ আর ছড়িয়ে পড়বে না অর্থাৎ সমস্ত পরিকল্পনাই মাঠে মারা যাবে।
অন্যদিকে বাড়ি ভর্তি প্রত্যেকের নিজে নিজের কাজ বুঝে নিয়েছে পর্ণার থেকে। জোর কদমে চলছে এক্সিবিশনের কাজ। আর অন্যদিকে ইশা ছদ্মবেশ ধারণ করে চলে গিয়েছে সেই ফটোগ্রাফারের কাছে যার শারীরিক কথার এক্সিবিশনের সমস্ত ফটোগ্রাফি করার কথা ছিল।
আরও পড়ুন: ময়ূরীর চক্রান্তের কথা জেনে গেল অনিন্দ্য মধুমিতা! ময়ূরী ভয়ে পেলেও রূপের অতিরিক্ত আত্মবিশ্বাসই অপদস্ত করবে তাকে!
ইশা নিজেকে একটা ইন্টারন্যাশনাল কোম্পানির কর্মী বলে দাবি করে। ইশা বলে আজকেই তাদের একটি ইভেন্ট আছে যেটা কভার করতেই হবে। প্রথমে ফটোগ্রাফার রাজি হতে চায় না কারণ সে অলরেডি কমিটেড। কিন্তু পরে দুই লক্ষ টাকার চেক দেখে আর কোনো শব্দ বের হয় না তার মুখ দিয়ে। দিন শেষে টাকাটাই একমাত্র বিষয় হয়ে ওঠে। তবে কি এভাবেই ভেস্তে যাবে পর্ণার সমস্ত পরিকল্পনা?
View this post on Instagram

