ময়ূরীর চক্রান্তের কথা জেনে গেল অনিন্দ্য মধুমিতা! ময়ূরী ভয়ে পেলেও রূপের অতিরিক্ত আত্মবিশ্বাসই অপদস্ত করবে তাকে!

খারাপ কিছু ঘটে গেলে মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই সেটা নিয়ে আর নাড়াচাড়া করতে পছন্দ করেনা, কিন্তু এই খারাপটা যে করেছে তাকে শাস্তি দেওয়াটা যে কতটা জরুরী সেটা অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিচ্ছে জি বাংলার (Zee Bangla) ইচ্ছে পুতুল (Ichhe Putul) ধারাবাহিক। অতিরিক্ত আত্মবিশ্বাস যে পতনের মূল সেটাও হারে হারে টের পেতে চলেছে ভিলেন।
ধারাবাহিকের গল্প অনুযায়ী, মেঘের সাথে যে বা যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে যাবতীয় প্রমাণ জোগাড় করে ফেলেছে এবার শুধু সঠিক জায়গায় সেই প্রমাণটা পেশ করার পালা। সেই ব্যবস্থাও করে ফেলেছে তারা। ডাকা হয়ে গেছে প্রেস কনফারেন্স অর্থাৎ এবার যা ঘটবে সবটাই জানবে সমাজের প্রত্যেকটা মানুষ।
আজকের পর্বে দেখা যায়, মেঘ আবার এই সমস্ত প্রেস মিডিয়ার চক্করে পড়তে চায় না। সে তার বাবাকে জানায় তার কোন বিচার লাগবে না। কিন্তু অনিন্দ্য মেঘকে বোঝায়, যে অন্যায় করে আর যে অন্যায় সয় দুজনেই সমান দোষী। গুরুজি আর অনিন্দ্যর সম্মিলিত প্রচেষ্টায় মেঘে রাজি হয়ে যায় প্রেস কনফারেন্সে যেতে।
বাড়ি যাওয়ার সময় মেঘ তার বাবাকে বলে, “আমার ভয় করছে বাপি। যে সত্যি গুলো উঠে আসবে তাতে করে আমাদের চারজনের ছোট্ট সাজানো সংসার নষ্ট হয়ে যাবে না তো?” অনিন্দ্য মেঘকে বলে, “আমরা জানি কি হতে চলেছে, তাই ভয় না পেয়ে এখন যেটা প্রকাশ পেতে চলেছে সেটাকে মেনে নেওয়াই শ্রেয়।”
আরও পড়ুন: ‘আমি সবটাই দেখেছি আর পুলিশকেও জানাবো’- জ্ঞান ফিরলো কৌশিকীর, দিব্যা সেনের কাউন্ট ডাউন শুরু!
অন্যদিকে রূপ ফোন করে ময়ূরীকে। কারণ তার কোন ভাবে মনে হয় ময়ূরী তার সাথে ডবল গেম খেলছে কিন্তু ময়ূরীর কথা শুনে বুঝতে পারে সে কিছু করেনি। বিপদের গন্ধ পেয়ে গেছে ময়ূরী, সে রূপকে বলে তার মনে হচ্ছে কেউ যেনো জাল গুটিয়ে নিচ্ছে। এবার সবাই ধরা পড়ে যাবে। কিন্তু প্রচণ্ড আত্মবিশ্বাসী রূপ ময়ূরীকে জানায় কেউ কিছু করতে পারবে না।
View this post on Instagram

