‘আমি সবটাই দেখেছি আর পুলিশকেও জানাবো’- জ্ঞান ফিরলো কৌশিকীর, দিব্যা সেনের কাউন্ট ডাউন শুরু!

বহুদিন ধরেই জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত হচ্ছে জগদ্ধাত্রী (Jagaddhatri)। ৮ থেকে ৮০ প্রত্যেকের কাছেই আকর্ষণীয়ভাবে নিজেকে তুলে ধরছে ধারাবাহিকের নায়িকা। শুরু থেকেই টিআরপিতে প্রথম পাঁচে জাঁকিয়ে বসেছে এই মেগা। টানটান উত্তেজনায় ভরপুর ধারাবাহিকের বর্তমান গল্প।
ইতিমধ্যেই দর্শকরা দেখেছেন, ঠিক কিভাবে জগদ্ধাত্রীকে বাঁচাতে গিয়ে নিজে মৃত্যু মুখে পতিত হয়েছিল কৌশিকী মুখার্জি। রীতিমতো মৃত্যুর সাথে লড়াই করে বর্তমানে একটু একটু করে সুস্থ হয়ে উঠছে সে। তাদের এই অবস্থা যারা করেছে, তাদেরকে শাস্তি দিতেই এবার আড়াল থেকে নিজের কাজ চালিয়ে যাচ্ছে জগদ্ধাত্রী।
আজকের পর্বে দেখা যায়, জ্ঞান ফিরেছে কৌশিকী মুখার্জির। সে চোখ খোলা মাত্রই জগদ্ধাত্রীদের খোঁজ করতে থাকে। নার্স সেজে সেখানেই উপস্থিত ছিল জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী কৌশিকিকে বলে, সে বেঁচে আছে এই কথাটা যেন কেউ জানতে না পারে কারণ সে আড়ালে থেকে আসল দোষীদের শাস্তি দেবে।
এরপর কৌশিকীর কেবিনে এসে হাজির হয় উৎসব, বৈদেহি এবং চন্দ্রবদন। নার্সকে দেখে বেশ চেনা চেনা মনে হয় উৎসবের কিন্তু কিছুতেই সে বুঝতে পারে না কোথায় এই নার্সকে দেখেছিল সে। অন্যদিকে কৌশিকী সরাসরি তার কাকিমনিকে বলে, সে কল্পনাও করতে পারেনি তার এমন অবস্থা করতে পারে তার পরিবারের লোকজন। এই দুটো গুলি কৌশিকী সব সময় মনে রাখবে।
আরও পড়ুন: আরও কাজ রয়েছে বড় পর্দার! কবে পর্দায় ফিরছে সৌমি? মিঠাই পরিবারের সদস্যদের সাথে তিক্ততা বেড়েছে! মুখ খুললেন অভিনেত্রী
এরপর দিব্যা সেনকে ফোন করে কৌশিকী। ফোন করে সে বলে, “দুদিন পরে আমি সুস্থ হয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরব। তারপরই তোমার অন্ধকার দিন শুরু হবে। আমি কিন্তু ব্যালকনি থেকে সব দেখেছি আর পুলিশকেও সব জানাবো।” এই কথা শুনে খুব ভয় পেয়ে যায় দিব্যা সেন। সে দেবুকে ফোন করে কৌশিকীকে সরিয়ে দেওয়ার অর্ডার দেয়।
View this post on Instagram

