নিজেদের সর্বনাশ নিজের চোখে দেখতে প্রেস মিটে হাজির রূপ ময়ূরী, ধুমধুমার ধারাবাহিকের আগামী পর্ব

কোথায় আছে চোরের ৭ দিন গৃহস্থের একদিন। এইবার ঠিক এমনটাই হতে চলেছে জি বাংলার (Zee Bangla) চ্যানেলের ইচ্ছে পুতুল (Ichhe Putul) ধারাবাহিকের ভিলেন রূপ এবং ময়ূরীর সাথে। প্রতিপক্ষকে দুর্বল ভেবে তারা পায়ের তলায় তাদেরকে পিষে দিয়েছিল। এইবার কাঁটা হয়েই তাদের পা রক্তে ভিজিয়ে দেবে তারা।

ধারাবাহিকের গল্প অনুযায়ী, মেঘের সাথে তার দিদি এবং রূপ যে নোংরা খেলাটা খেলেছে এইবার সেটারই প্রতিশোধ নেওয়ার পালা। আর সেই প্রতিশোধ নিতেই মেঘকে সাহায্য করছে গিনি। সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করে আগের থেকে সব ব্যবস্থা করে রেখেছে সে। এবার শুধু কাঁটা দিয়ে কাঁটা তোলার পালা।

তারা ঠিক করেছে যে মিডিয়ার জন্য আজ মেঘের এই অবস্থা, গোটা সমাজে তার মুখ দেখানোর জোর নেই, সেই মিডিয়াকে দিয়েই আবার মেঘের সম্মান ফিরিয়ে আনবে তারা। নিজের ভুল স্বীকার করে সেই মিডিয়াই এবার আসল সত্যিটা সবার সামনে তুলে ধরবে।

এই কাজে রাজি হয়ে গিয়েছে অনিন্দ্য। সে অনেকদিন ধরেই চাইছিল এমন কিছু একটা হোক যাতে আবার মেঘের জীবনটা আগের মতন হয়ে যায়। তার এই চাওয়ায় গিনি আশীর্বাদের মতন কাজ করেছে। যার জন্য গিনিকে ধন্যবাদ জানিয়েছে অনিন্দ্য।

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, অনিন্দ্যের কথায় সে প্রেস কনফারেন্সে যেতে রাজি হয়ে যায় মেঘ। অন্যদিকে এতোটুকু ভয় না পেয়ে রূপ ময়ূরীকে বলে সেও কাল ওখানে থেকে সবটা দেখবে। কিন্তু রূপ বুঝতে পারছি না তার এই ওভার কনফিডেন্স সর্বনাশ আনতে চলেছে তার জীবনে।

Back to top button