সৃজনের ছেলেমানুষীর জন্য আবার ঝামেলা শুরু পর্ণার সাথে, অন্যদিকে পিকলু বর্ষার বন্ধুত্ব ভাঙতে মরিয়া কৃষ্ণা!

বর্তমানে জি বাংলার বেশ শীর্ষে থাকা ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হচ্ছে নিম ফুলের মধু (Neem Fuler Modhu)। অত্যন্ত সাধারণ একটি পারিবারিক কাহিনী দেখানো হলেও ধারাবাহিকের গতি এবং গল্প এতটাই মনমুগ্ধকর যে কিছুদিনের মধ্যেই বেশ সফলতা অর্জন করেছে এই ধারাবাহিক।
বর্তমানে বহুদিন পর ধারাবাহিকের নায়ক নায়িকার মধ্যে আবার সেই আগের শান্তি ফিরে এসেছে। নতুন করে তাদের মধ্যে প্রেমের সৃষ্টি হয়েছে। একেবারে স্বাভাবিক জীবন কাটাচ্ছে তারা। যদিও এতে মোটেই খুশি নয় নায়ক সৃজনের মা কৃষ্ণা।
ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, পর্ণাকে একেবারে চোখে হারাচ্ছে সৃজন। উঠতে বসে খেতে কোথাও যেতে সব জায়গাতেই সবার মধ্যেই সে নিজের স্ত্রী পর্ণাকে খুঁজে পাচ্ছে। বিষয়টা বেশ ভালো দেখালেও এর জন্য এইবার আরো একবার বিবাদ সৃষ্টি হল তাদের মধ্যে।
সৃজন খুব ভালো করেই জানে আজকে একটা জরুরী মিটিং আছে তার স্ত্রীর। কিন্তু সেসব তোয়াক্কা না করে সকাল থেকে পর্ণাকে বারবার ফোন করতে থাকে সৃজন। ফলে পর্ণা মন দিয়ে কাজ করতে পারেনা। তার চিন্তা হতে থাকে। কিন্তু যখন এই বিষয়টা সৃজনকে সে বলে সৃজন আরো রেগে যায়।
সৃজনের মতে, কাজ করতে করতে ফোন ধরাই যায়। আজ পর্ণা বাইরে চাকরি করে বলে তার এমন গুমোর। আবারো তাকে ভুল বুঝে ফোনটা রেখে দেয় সৃজন। অন্যদিকে কৃষ্ণা বুঝতে পারে পিকলু আর বর্ষার মধ্যে কিছু একটা চলছে তাই এবার বর্ষাকে পিকলু থেকে আলাদা করতে নতুন পরিকল্পনা করে কৃষ্ণা।

