সোনাকে কিডন্যাপ করালো মিশকা! আর সূর্য দীপাকে পুলিশে ধরালো! গল্পে নেগেটিভিটি দেখে ‘অনুরাগের ছোঁয়া’ বন্ধের দাবি দর্শকদের মধ্যে

বাংলা টেলিভিশনের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক হলো ‘অনুরাগের ছোঁয়া’। যেখানে এখন সূর্য দীপার পাশাপাশি তাদের দুই যমজ মেয়ে সোনা রুপা অত্যন্ত পছন্দের হয়ে উঠেছে দর্শকদের মধ্যে। কিন্তু দিনে দিনে মিশকা একের পর এক চক্রান্ত করছে। এবং সূর্য দিবার ভুল বোঝাবুঝিও বেড়ে চলেছে। এত বছর পরেও সূর্যর মন থেকে দীপাকে মিশকা মুছে ফেলতে পারেনি কিন্তু এবার সে দার্জিলিং-এ গিয়ে এমন একটা চক্রান্ত করল যার ফলে সূর্য অত্যাধিক রেগে গেল দীপার ওপার। এমনকি তাকে পুলিশে ধরিয়ে দিল।

প্রসঙ্গত সম্প্রতি পর্বে দেখা যাচ্ছে সূর্য তার পুরো পরিবারকে নিয়ে দার্জিলিং-এ বেড়াতে গেছে এবং তাদের সঙ্গে গেছে মিশকা। উল্টো দিকে দীপা এবং রুপা তার সঙ্গে দীপার দাদা বৌদি সকলে মিলে দার্জিলিং-এ বেড়াতে গেছে। কিন্তু ট্রেনের মধ্যে তাদের একে অপরের সঙ্গে দেখা হয়েছে। প্রথমে সোনা রুপা একে অপরকে দেখার পরে তারা সকলের চোখ এড়িয়ে একে অপরের সঙ্গে খাবার ভাগ করে খেয়েছে। এরপরেই যখন সোনা তার ফুল মায়ের সঙ্গে দেখা করতে আসে সেখানে সূর্য জানতে পারে যে দীপা এসেছে আর সেও দার্জিলিং-এ যাচ্ছে, এই শুনে সূর্য বাড়ি ফিরে যেতে চায়।

তখন দীপা তার উপস্থিত বুদ্ধির দ্বারা সূর্যকে বলে যে ‘আপনার যদি যেতে ইচ্ছা হয় তাহলে আপনি চলে যেতে পারেন। তাহলে আমি ভালো করে ঘুরতে পারবো’। এই শুনে সূর্যর মনে হয় যে দীপা যদি ভালো করে ঘোরে, তাহলে সে কেন পারবে না! তাই সে দার্জিলিং-এ যেতে রাজি হয়। উল্টোদিকে ট্রেন থেকে নামার পরেও আরো একবার সূর্য দীপার মুখোমুখি দেখা হয় এবং সেখানে দীপাকে নানা রকম প্রশ্ন করতে শুরু করে সূর্য। তার মেয়ে, স্বামী সকলের খবর জানতে চায়। এমনকি সে কেন একা একা ঘুরতে এসেছে সেটাও জানতে চায়। শেষে সেখান থেকে দীপার বৌদি সূর্যকে বুঝিয়ে বলে।

তারপরেই দেখা গেছে দার্জিলিং-এ গিয়ে সূর্য দীপা আবার একে অপরের কাছাকাছি এসেছে কিন্তু সেটা মিশকা কিছুতেই সহ্য করতে পারছে না। এবার চ্যানেলের পক্ষ থেকে এই ধারাবাহিকের নতুন প্রোমো সামনে আনা হলো। যেখানে দেখা গেল সোনাকে কিছু অচেনা লোক তুলে নিয়ে চলে গেল। শুরুতে দেখা যায় দীপাকে সূর্য হাত জোড় করে বলছে, ‘প্লিজ বলে দাও সোনা কোথায়? প্লিজ’, তখন উল্টো দিক থেকে দীপা বলে ‘আমার কিন্তু খুব টেনশন হচ্ছে আপনি বলুন সোনা কোথায়!’ তখনই সূর্য ছুটে সোনাকে খুঁজতে যায়। পরে দেখা যায় সোনা একজনের পিছনে ফুল মা বলে ডেকে যাচ্ছে আর সে দীপার মত সোয়েটার পড়ে রয়েছে। তারপরেই মিশকা বলে যে ‘আমি সোনাকে কিডন্যাপ করাবো আর সূর্য তোমায় দোষারোপ করবে দীপা’।

এরপরই ওই অচেনা লোকগুলি সোনাকে গাড়িতে তুলে নিয়ে চলে যায়, আর যেটা দেখতে পায় রুপা। কিন্তু উল্টোদিকে দেখা যায় সূর্য পুলিশ অফিসারকে বলছে দীপাকে দেখিয়ে, ‘ইনি আমার মেয়েকে কিডন্যাপ করিয়েছেন’। যা দেখে বোঝাই যাচ্ছে মিশকার ষড়যন্ত্রের স্বীকার আরো একবার দীপা। আর এই প্রোমো সামনে আসতেই ভক্তরা চোটে গেছে সূর্যের প্রতি। তারা বলছে বারবার একই জিনিস আর দেখতে ভালো লাগছে না। আবার দর্শকদের কিছু অংশ বলছে দিনে দিনে নেগেটিভিটি বেড়ে যাচ্ছে এই ধারাবাহিকের মধ্যে, এটাকে এবার শেষ করা দরকার। তাই এবার শুধু দেখার এতদিন যে ধারাবাহিক বেঙ্গল টপার হয়েছে সেই ধারাবাহিকের আসন্ন গল্প দেখে দর্শকরা তাকে সেই স্থানে রেখে কিনা!

Back to top button