ঘরের বাইরে ছেলে বউয়ের অ’ন্ত’র’ঙ্গ মুহূর্তের আড়ি পাতছে শাশুড়ি! এমন নোং রা মি দেখে তীব্র প্রতিবাদ জানালো দর্শকমহল!

সময়ের সাথে সাথে দর্শকদের বিনোদনের (Entertainment) অন্যতম সঙ্গী বাংলা ধারাবাহিকের (Bengali Serial) বিষয়বস্তুর রুচিশীলতার আমূল পরিবর্তন ঘটেছে। বর্তমানে যে দৃশ্য, যে উক্তি ব্যবহৃত হচ্ছে তা কিছু বছর আগে কল্পনাও করতে পারতেন না দর্শকমহল (Audience)।
বেশ কিছুদিন আগেই জি বাংলার একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক যেটিকে আলাদা করে চ্যানেলের সব থেকে বাস্তব বাদী মেগা বলে সম্বোধন করা হয় সেখানেই দেখা গিয়েছিল, ফুলশয্যার রাতে বরের সাথে ঘুমোচ্ছে মা আর বউ সোফায় শুয়ে। যেটা অত্যন্ত দৃষ্টি কটু লেগেছিল ভক্তদের। এই নিয়ে শুরুতেই হৈচৈ ফেলে দিয়েছিল কার কাছে কই মনের কথা।
আবারো এমনই কিছুর পুনরাবৃত্তি ঘটলো জি বাংলার নিম ফুলের মধু ধারাবাহিকে। ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, বহুদিন পর কাছাকাছি এসেছে নায়ক এবং নায়িকা। তাদের ব্যক্তিগত রোমান্সের কথা ওদিকে কান পেতে শুনছে নায়কের মা। যা অত্যন্ত লজ্জাজনক একটি বিষয়।

শুধু তাই নয়, শোনার পরে মায়ের মনে হচ্ছে এই ঘটনাটার পর নাকি হাতছাড়া হয়ে যাবে ছেলে! একজন মায়ের পক্ষে এমন কথা ভাবা অত্যন্ত কুরুচিকর। ছেলেদের নিয়ে মায়েদের একটু চিন্তা হয় ঠিকই তবে বর্তমানে যা প্রদর্শিত হচ্ছে তাতে কাল্পনিকতাই বেশি। আর এটাই একেবারে পছন্দ হয়নি ভক্তদের।
দর্শকদের দাবি, কিছু বছর আগে এমন প্লট মাথাতেও আসতো না ধারাবাহিক নির্মাতাদের। তখনকার ধারাবাহিক গুলো ছিল নোংরামিহীন এবং স্বচ্ছতায় ভরপুর। সেখানে অত্যন্ত খারাপ বলতে – শাশুড়ি বউয়ের মন কষাকষি, স্বামী স্ত্রীর কলহ ইত্যাদি অবধি সীমায়িত করা হতো। কিন্তু বর্তমানে নিজেদের কাল্পনিক চিন্তাভাবনা মিশিয়ে এই বিষয়গুলিকেই আরো অতিরঞ্জিত করে সৃজনশীলতার বারোটা বাজিয়ে দেওয়া হচ্ছে।
View this post on Instagram

