নকল ডেড বডি সামনে আসার আগেই দোষীদের পাকড়াও করে শাস্তি দিল জগদ্ধাত্রী! সুস্থ হয়ে উঠল কৌশিকী

বর্তমানে মানুষের কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা বুঝে ওঠা খুবই মুশকিল। আর এই মুখোশের আড়ালে লুকিয়ে থাকা শয়তানদের শাস্তি দিয়ে সমাজকে কলঙ্ক মুক্ত করার এক অনন্য গল্প পরিবেশন করছে জি বাংলার (Zee Bangla) জগদ্ধাত্রী (Jagaddhatri)। বর্তমানে ভীষণ রকমের আকর্ষণীয় হয়ে উঠছে এবং পিআরপিও বেড়ে চলেছে।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, সবার অলক্ষে থেকে দোষীদের কাছে নিজেকে মৃত প্রতিপন্ন করে, তাদের করা ভুলগুলোকে টার্গেট করে নিজের কার্যসিদ্ধি করার পরিকল্পনা করেছে জগদ্ধাত্রী। আর তার পরিকল্পনা অত্যন্ত সফলভাবেই এগিয়ে চলছে। তবে নিজেকে সাধুদার থেকে লুকিয়ে রাখতে পারল না জ্যাস।
এই দিনের পর্বে দেখা যায় সাধুদা ঠিকই বুঝে ফেলেছে বেঁচে রয়েছে জগদ্ধাত্রী। অন্যদিকে মেনান স্বয়ম্ভুকে ফোন করে কৌশিকী মুখার্জিকে যে বন্দুক দিয়ে গুলি করা হয়েছিল সেই বন্দুকের খোঁজ দিয়ে দেয়। সেই বন্দুকটা জায়গা মতো পেয়েও যায় তারা কিন্তু জগদ্ধাত্রী বুঝতে পারে না কে তাদের এত বড় উপকার করে চলেছে।
অন্যদিকে মুখার্জি বাড়িতে তদন্ত চালিয়ে বেরোনোর সময় জগদ্ধাত্রীকে দেখে ফেলে কাঁকন। সে জগদ্ধাত্রীর কথা গোটা পরিবারকে জানিয়ে দেয়। আর সেই শুনে খুব ভয় পেয়ে যায় বৈদেহি, মেহেন্দি সহ বাড়ির প্রত্যেকে। তারা অপেক্ষা করতে থাকে জগদ্ধাত্রীর মৃতদেহটা হাতে পাওয়ার।
ঠিক তখনই তাদের কাছে ফোন আসে হাসপাতাল থেকে। জানা যায় জ্ঞান ফিরেছে কৌশিকী মুখার্জির। যদিও এই কথায় বাড়ির কেউ খুশি হয়নি উল্টে আবারও সম্পত্তি হাতছাড়া হয়ে যাওয়ার ভয়ে চেপে বসেছে প্রত্যেকের মনে। এদিকে দিব্যা সেনকে ফোন করে নিজের আওয়াজ পাল্টে জগদ্ধাত্রী জিজ্ঞাসা করে, “জগদ্ধাত্রীকে যেখানে অপহরণ করে রাখা হয়েছিল সেই খানে আপনার গাড়ি কি করছিল?” এই শুনেই ভীষণ ভয় পেয়ে যায় দিব্যা।

