টিআরপি টপার থেকে সরলো না জি বাংলা! ঠাঁই পেল না শিমুল গীতা, আজকের টিআরপি দেখে চোখ কপালে উঠবে দর্শকের

বর্তমানে বাংলা টেলিভিশনে একের পর এক আসছে নতুন ধারাবাহিক যার ফলে শেষ হচ্ছে পুরনো ধারাবাহিক। তবে আগের পন্থা অনুযায়ী ধারাবাহিকের জনপ্রিয়তার নিয়ম অনেকটাই পাল্টে গেছে। যে আমার আগে একটি ধারাবাহিক বছরের পর বছর চলতো টিআরপি নিয়ে মানুষের কোন মাথা ব্যথা ছিল না। তবে বর্তমানে টিআরপি বলে ধারাবাহিকের জন্য শেষ কথা।
দীর্ঘ কয়েক মাসে দেখা গেছে পর পর বেশ কিছু নতুন ধারাবাহিককে শেষ করে দিতে কয়েক মাসেই। দর্শকদের মধ্যে সেই সব ধারাবাহিকের জনপ্রিয়তা থাকলেও টিআরপি তালিকায় ভালো ফল না করতে পারার জন্য কয়েক মাসের মধ্যেই তাদের বন্ধ হয়ে যেতে হয়েছে। আর তার ফলেই একের পর এক এসেছে নতুন ধারাবাহিক তাই বোঝাই যাচ্ছে বর্তমানে টিআরপি তালিকার ঠিক কতটা গুরুত্ব রয়েছে।
আর সেই টিআরপি তালিকা প্রত্যেক সপ্তাহেই প্রকাশিত হয় যার ফলে প্রত্যেকে জানতে পারে যে কোন ধারাবাহিক সেই সপ্তাহে দর্শকদের সবচেয়ে বেশি জনপ্রিয়তা কুড়িয়েছে। বর্তমানে সেই সব তালিকার মধ্যে রয়েছে বেশ কিছু ধারাবাহিক জি বাংলার নিম ফুলের মধু জগদ্ধাত্রী থেকে শুরু করে স্টার জলসার গীতা এলএলবি তোমাদের রানী প্রভৃতি।
তবে টিআরপি টপার হিসাবে দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে দেখা যাচ্ছে নিম ফুলের মধু এবং জগদ্ধাত্রীকে। কয়েক মাস আগে পর্যন্ত স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়াকে দেখা গেছে টিআরপি তালিকা শীর্ষস্থান লাগাতার ধরে রাখতে। কিন্তু নিজের সেই স্থান হারিয়েছে এই ধারাবাহিক বর্তমানে তাকে প্রথম পাঁচেও দেখা যায় না। তাই আবার একবার দর্শক টিআরপি তালিকার দিকেই তাকিয়ে রয়েছে।
টিআরপি তালিকা অনুসারে আজকের প্রথম স্থান দখল করেছে জগদ্ধাত্রী, দ্বিতীয় স্থানে রয়েছে নিম ফুলের মধু, তৃতীয় স্থানে ফুলকি, চতুর্থ স্থানে গীতা এলএলবি এবং পঞ্চম স্থানে কোন গোপনে মন ভেসেছে।
1st •• জগদ্ধাত্রী ৯.০
2nd •• নিম ফুলের মধু ৮.৮
3rd •• ফুলকি ৮.৬
4th •• গীতা L.L.B ৭.৮
5th •• কোন গোপনে ৭.৪

