রনির হাতে পড়ে গেল রুচিরা, পর্ণাকে সামনে দেখেই তার দিকে বন্দুক তাক রনির! রুচিরাকে ছেড়ে এবার পর্ণাকে সরানোর ফন্দি!

দর্শকরা দ্রুত গতির গল্প বেশি পছন্দ করেন। আর জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phuler Modhu) ধারাবাহিকে গল্পের প্লট পরিবর্তন এবং চিত্রনাট্যের গতি এতটাই দ্রুত এবং মনোগ্রাহী যে টিআরপিতে একেবারে শীর্ষে অবস্থান করছে এই মেগা। এই ধারাবাহিকের প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করছেন পল্লবী শর্মা এবং নায়কের চরিত্রে রুবেল দাস।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, নিজেদের অক্ষমতাকে লুকাতে কেবল বারবার পর্ণাকেই টার্গেট করছে পুলিশ। অকর্মণ্য পুলিশের ভরসায় পড়ে না থেকে জীবনের ঝুঁকি নিয়ে নিজেই রুচিরাকে খুঁজতে নেমেছে পর্ণা। তবে এত কাছে গিয়েও আবারো অনেক বড় বিপদের মুখে পড়ল পর্ণা ও তার গোটা পরিবার।
ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, বাউল সেজে গান গেয়ে সবার মন জয় করে নেয় পর্ণা। শুধু তাই নয় নিজে এত বিপদে থেকেও, সেই জনবসতির মানুষদের বিপদের হাত থেকে রক্ষা করে সে। কিছু অসৎ তোলাবাজ সেখানকার লোকেদের উত্যক্ত করলে পর্ণা প্রত্যেককে সাহস যোগায় তাদের বিরুদ্ধে লড়ার।
সেইখানেই এক মুসলমান দম্পতি পর্ণাকে ঠিক চিনতে পারে। রুচিরা যে তার কথাই বলেছিল সেটা বুঝে যায় তারা। আর সঙ্গে সঙ্গে পর্ণার কাছে এসে রুচিরার খবর জানিয়ে দেয়। রুচিরার খবর পেয়ে একটু হলেও শান্তি পায় পর্ণা। পর্ণাকে খুঁজে পেয়ে সঙ্গে সঙ্গে রনির কাছে খবর পৌঁছে দেয় তার পোষা গুন্ডারা।
আরও পড়ুনঃ খুব তাড়াতাড়ি ফিরছে বড় পর্দায় আদৃত, বিপরীতে দেখা যাবে সুন্দরী নায়িকাকে!
পর্ণার পৌঁছানোর আগেই রনি পৌঁছে যায় রুচিরার কাছে। রনির সাহস দেখে অবাক হয়ে যায় পর্ণা। রনি এবার রুচিরাকে ছেড়ে পর্নার মাথায় বন্দুক তাক করলে পর্ণা একদৃষ্টে রনির দিকে তাকিয়ে থাকে। সেই দৃষ্টি দেখে বন্দুক হাতেও কেমন একটা কেঁপে ওঠে রনি। পর্ণা কি পারবে এতসব আগ্নেয়াস্ত্রকে প্রতিহত করে রুচিরাকে সেখান থেকে বের করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে?

