বাড়ি গেল মেঘ! নীলের হয়ে আবার অনিন্দ্যর কাছে এলো কাকা আর ঠাম্মি, মেঘের সিদ্ধান্ত মেঘের মুখ থেকেই শুনবে ঠাম্মি!

দুই বোনের মধ্যে এক নিদারুণ শত্রুতার এবং একটি মানুষকে কেন্দ্র করে দুই বোনের মাঝে যে দ্বন্দ্ব, তারই গল্প বলছে জি বাংলার (Zee Bangla) চ্যানেলের ইচ্ছে পুতুল (Ichhe Putul)। বর্তমানে ধারাবাহিকটির প্লট দর্শকদের অনেক বেশি আকর্ষণ করতে সক্ষম হচ্ছে।
বর্তমান প্লট অনুযায়ী, ডাক্তারের একেবারে সুস্থ হয়ে উঠেছে মেঘ। কিন্তু একদিন আগেও যে মেঘ। নীলের হাত ধরে তাকে আটকেছিল, সেই মেঘের অনেক পরিবর্তন হয়েছে। নীল হাসপাতালে যেতেই আবারো আগের মতন রুক্ষ হয়ে গিয়েছে মেঘ। মেঘ যা বলেছে সেগুলো যে তার মনের কথা নয়, সেটা নীল বুঝে যায়।
নীল ঘর থেকে বেরিয়ে যেতেই সেখানে আসে অনিন্দ্য। মেঘ খুব কষ্ট পেয়েছে এই সব করে। বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে মেঘ বলে, “তুমি যেমন বলেছো, আমি ঠিক তেমনই করেছি।” আসলে অনিন্দ্য চায়নি, মেঘ আবার ওই একই জায়গায় গিয়ে পড়ুক।
হসপিটালের বাইরে নীলকে দেখে ময়ূরী এমন কিছু কথা বলে যা খুবই বিরক্তিকর। নীল ময়ূরীকে কথা বাড়াতে বারণ করলেও ময়ূরী মেঘ আর জিষ্ণুর অবস্থার নোংরা বর্ণনা দিলে নীল আর নিজেকে সংযত রাখতে পারে না, ঠাস করে একটা চড় মেরে দেয়।
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, হসপিটাল থেকে যখন নীল চলে যাচ্ছিল, তখন তাকে লুকিয়ে লুকিয়ে দেখছিলো মেঘ যেটা খেয়াল করে নীল। এরপর মেঘের বাড়িতে আসে নিজের কাকা ও ঠাম্মি। তারা বলে, অন্য কারো কথা নয়, সোজা মেঘের মুখ থেকেই আসল সত্যিটা শুনতে চায় তারা।

