বাবার কথা রাখতে নীলকে দূরে ঠেলে দিল মেঘ, চড় খেয়ে ক্ষেপে উঠল ময়ূরী, নতুন ষড়যন্ত্র শুরু তার!

বেশ অন্যরকম একটা গল্প নিয়ে শুরু হয় জি বাংলার (Zee Bangla) চ্যানেলের ইচ্ছে পুতুল (Ichhe Putul)। প্রথমে অন্য একটি ধারাবাহিকের অনুকরণ বলে অভিযোগ উঠলেও পরে এই মেঘা নিজেকে উপযুক্ত বলে প্রমাণ করেছে। যত দিন যাচ্ছে ধারাবাহিকের গল্প হয়ে উঠছে আরো বেশি আকর্ষণীয়।
বর্তমান প্লট অনুযায়ী, ডাক্তারের চিকিৎসায় এবং নীলের প্রার্থনায় সমস্ত বিপদ কাটিয়ে একেবারে সুস্থ হয়ে ওঠে মেঘ। পাশাপাশি নীলের সাথে তার যে দূরত্ব তৈরি হয়েছিল সেটাও অনেকটাই প্রশমিত হয়। কিন্তু সেটা যে সাময়িক কালের জন্য এটা বুঝতে পারেনি নীল।
এই দিনের পর্বে দেখা যায়, নীল হাসপাতালে যেতেই আবারো আগের মতন রুক্ষ হয়ে যায় মেঘ। নীল বুঝে উঠতে পারে না এক রাতের মধ্যে কেনো সব বদলে গেলো। তবে মেঘ যা বলেছে সেগুলো যে তার মনের কথা নয়, সব যে মিথ্যে এটা নীল বুঝে যায়।
নীল ঘর থেকে বেরিয়ে যেতেই ঘরে ঢোকে অনিন্দ্য। বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে মেঘ। সে বলে, “তুমি যেমন বলেছো, আমি ঠিক তেমনই করেছি।” অনিন্দ্য বলে, মেঘ যেনো তাকে খারাপ না ভাবে। তখন মেঘ বলে, তাকে আবার ভুল করার থেকে আটকেছে তার বাবা। তার কাছে মেঘ কৃতজ্ঞ।
আরও পড়ুনঃ কৌশিকীকে মারতে গিয়েই ধরা পড়ে গেল দেবু, অন্যদিকে স্বয়ম্ভুকে বাড়ি থেকে বের করে দিল তার পরিবার!
অন্যদিকে, নীলকে দেখে ময়ূরী আবার উল্টো পাল্টা কথা বলা শুরু করে। নীল ময়ূরীকে কথা বাড়াতে বারণ করলেও সে থামতে চায় না। এরপর সেই দিন মেঘ আর জিষ্ণুর অবস্থার নোংরা বর্ণনা দিতে শুরু করলে নীল আর নিজেকে সামলাতে পারে না, সে ময়ূরীর গেল একটা চড় বসিয়ে সেখান থেকে চলে যায়। এই ঘটনায় নীলের উপর মারাত্মক ক্ষেপে যায় ময়ূরী।
View this post on Instagram

