“দয়া করে ডিভোর্সে সই করে দিও”, হঠাৎ মেঘের পরিবর্তনে অবাক নীল! হাসপাতালে সকলের সামনে ময়ূরীকে চ’ড় মারলো নীল!

বহু ধারাবাহিক রয়েছে যেগুলি উপযুক্ত স্লটের অভাবে সেভাবে টিআরপি তুলতে পারছে না। ঠিক তেমনি একটি ধারাবাহিক ছিল জি বাংলার (Zee Bangla) চ্যানেলের ইচ্ছে পুতুল (Ichhe Putul)। তবে স্লট চেঞ্জ করার পর থেকেই টিআরপিতে আগের তুলনায় ভালো ফল করছে এই মেগা। এই ধারাবাহিকের গল্পও বেশ আকর্ষণীয়।

বর্তমান প্লট অনুযায়ী, সুস্থ হয়ে উঠেছে মেঘ। এত দিনের এত ঝড় ঝাপটা সহ্য করে আবারো সবার সাথে কথা বলছে সে। এর মাঝেই নীল তার কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নিলের প্রতি থাকা সমস্ত অভিমান একটু একটু করে গলে যাচ্ছে তার মনে। কিন্তু এটা এত সহজে হতে দেবে না অনিন্দ্য।

এই দিনের পর্বে দেখা যায়, মধুমিতা অনিন্দ্যকে বলছে, “তুমি মিথ্যে জেদ করছো।” তখন অনিন্দ্য বলে, মেঘ তাকে নিজে বলেছিল সে যদি কখনো নীলের কাছে ফিরে যেতে চায় তাহলে অনিন্দ্য যেন তাকে আটকায়, আর এই কথাটা কেউ কতটা কষ্ট পেলে বলতে পারে সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

এইসবই আড়াল থেকে শুনছিল ময়ূরী। আর বুঝতে পারছিল, তার বাবা কখনোই মেয়ে আর নীলকে এক হতে দেবে না। পরের দিন হাসপাতালে যেতেই নিজের সঙ্গে অদ্ভুত আচরণ করা শুরু করে মেঘ। নীল তাকে ফুল দিতে চাইলে মেঘ জানায়, তাদের মধ্যে একটা ডিভোর্সের কেস চলছে তাই এই সমস্ত কিছু এখন ভালো দেখায় না।

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, মেঘ বলে, “নেক্সট যেদিন কোর্টে হিয়ারিং এর ডেট পড়বে সেদিন কোনো রকম সমস্যা না করে ডিভোর্সটা দিয়ে দিও।” অন্যদিকে ময়ূরীর কথায় ভীষণ রেগে গিয়ে হসপিটালে সবার সামনেই তাকে টেনে এক চড় মারলো নীল।

Back to top button