এবার নিজের পরিবারের শত্রুদের শায়েস্তা করবে জ্যাস! মুখোমুখি এসে দাঁড়াল স্বয়ম্ভু! আসছে ধামাকাদার পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় এই মুহূর্তে সম্প্রচারিত হওয়া অত্যন্ত জনপ্রিয় এবং হিট ধারাবাহিক হল (Bengali Serial) হল ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। বলাই বাহুল্য, এই ধারাবাহিকের দর্শকমহলে এই মুহূর্তে ব্যাপক রকমের জনপ্রিয়তা রয়েছে। গত সপ্তাহেই সবাইকে চমকে দিয়ে বেঙ্গল টপার হয়েছে এই মেগা।‌ শুরু হওয়ার পর থেকেই দাপট দেখিয়েছে এই ধারাবাহিক। টিআরপিতে কার্যত কামাল করেছে জগদ্ধাত্রী।

বলাই বাহুল্য, এই ধারাবাহিকের মূল আকর্ষণ হল নায়িকা জগদ্ধাত্রী ওরফে জ্যাস। এই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিককে। বলাই বাহুল্য বাংলা সিরিয়ালের চিরাচরিত পরকীয়া-কুটকচালির ভিড়ে এই ব্যতিক্রমী গোয়েন্দামূলক কাহিনী কিন্তু সহজেই দর্শকদের মন জিতে নিয়েছে।সম্পূর্ণ ভিন্ন ধারার ব্যতিক্রমী একটি ধারাবাহিক হলো জগদ্ধাত্রী।

যদিও এই ধারাবাহিকটি এই সপ্তাহে একটু পিছিয়ে পড়েছে। কিন্তু গল্প টানটান উত্তেজনায় ভরপুর। এই মুহূর্তে জগদ্ধাত্রী, কৌশিকী দুজনেই বিপদের মধ্যে রয়েছে। কিন্তু তার‌ই মধ্যে এবার শয়তানদের মুখোশ খুলবে জ্যাস।

যেখানে দেখা যাচ্ছে, সমস্ত শয়তানের বাসা জগদ্ধাত্রীর শ্বশুরবাড়ি। তার শ্বশুর‌ও ভীষণ শয়তান। আর এবার সমস্ত শয়তানের মুখোশ খুলবে জ্যাস। আর এই লড়াইয়ে এবার তার পাশে তার স্বামী স্বয়ম্ভু। দুজনে মিলে শাস্তি দেবে অপরাধীদের।

Back to top button