কয়লা ধুলেও ময়লা যায় না! ৬ বছর পর আবার গুড্ডি এবং অনুজের প’র’কী’য়া! লিপের পরেও ‘গুড্ডি’ ধারাবাহিক নিয়ে বিরক্ত দর্শক

বর্তমান স্টার জলসার একটি অত্যন্ত চর্চিত ধারাবাহিক হলো গুড্ডি (Guddi serial)। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি (Shyamoupti mudly) এবং অভিনেতার রণজয় বিষ্ণুকে ( Ranojay bishnu)। প্রথম থেকেই এই ধারাবাহিকে নায়ক-নায়িকা এবং তাদের প’র’কী’য়া নিয়ে বারবার কটাক্ষ হয়েছে। নায়ক অনুজের (Anuj) চরিত্রটি বারংবার সমালোচনা স্বীকার হয়েছে, গুড্ডি (Guddi) এবং শিরিন (Shirin) দুজনকেই নিজের জীবনের রাখার জন্য। তবে ধারাবাহিকের গল্পে ৬ বছরের লিপ নেওয়ার পরে মনে হয়েছিল কিছুটা মোড় ঘোরানো হবে। কিন্তু কোথায় কি! সেই আরো একবার গুড্ডি, শিরিন এবং অনুজ এই তিনজনকে নিয়েই গল্প এগিয়ে চলেছে।
প্রসঙ্গত ধারাবাহিকের গল্প শুরু হয়েছিল নায়িকা গুড্ডি গ্রামের একটি মেয়ে যে বড় পুলিশ অফিসার হতে চায় তার স্বপ্নকে কেন্দ্র করে। এবং নায়ক অনুজ সেই গ্রামে যায় একজন বড় পুলিশ অফিসার হয়ে। সে নায়িকার বাবা যাদের বাড়িতে কাজ করত তাদের বাড়ির মেয়েকে পছন্দ করে বিয়ের জন্য। কিন্তু ঘটনাচক্রে নায়িকার সঙ্গে নায়কের বিয়ে হয়ে যায়। কিন্তু বিয়ের পরে অনুজ কিছুতেই গুড্ডিকে মেনে নিতে পারেনা যার ফলে সে গুড্ডির সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে। এবং শেষে গুড্ডি তাকে ডিভোর্স দিয়ে দেয়। কিন্তু ডিভোর্সের পরে যখন থেকেই অনুজ শিরিনকে বিয়ে করার সিদ্ধান্ত নয় তখন থেকে তার মনে হতে লাগে যে সে গুড্ডিকে ছাড়া থাকতে পারবে না।
তবে শেষমেষ সে শিরিনকে বিয়ে করে। শিরিনকে বিয়ে করার পরেও সে বারবার গুড্ডির সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করে এবং গুড্ডিকে নিজের জীবনে ফিরিয়ে আনতে চায়। যার ফলে শিরিন দিনে দিনে গুড্ডির ওপর বিরক্ত হতে শুরু করে। কিন্তু গুড্ডিও সমানে অনুজকে প্রশ্রয় দেয়। একদিকে অনুজ এবং অন্যদিকে গুড্ডি দুজনেই দর্শকের বিরক্তের কারণ হয়ে ওঠে। কারণ দর্শকদের মতে অনুজের স্ত্রী শিরিন তা সত্ত্বেও অনুজ গুড্ডি সঙ্গে গিয়ে সময় কাটাচ্ছে এবং সেটা গুড্ডি প্রশ্রয় দিচ্ছে। এরপর এই গল্পে আসে আর এক নায়ক যার সাথে গুড্ডির বিয়ে হয়। কিন্তু গুড্ডি তাকে জানায় যে সে কখনোই যুধাজিৎকে স্বামীর অধিকার দিতে পারবে না। তাই সে নিজেই নিজের মাথায় সিঁদুর পরে।
ধারাবাহিকের লিপ নেওয়ার পরে অনেকেই মনে করেছিল যে গল্পে এবার অন্য কিছু দেখানো হবে। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে সেই একই রসায়নে ঢুকে পড়ছে গল্প। সেই শিরিন, অনুজ এবং গুড্ডিকে নিয়ে অশান্তি করছে এবং যখনই অনুজ জানতে পেরেছে যে যুধাজিতের সঙ্গে গুড্ডি থাকে না। তখনই সে আবার গুড্ডির সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। উল্টোদিকে গুড্ডি সেটাকে প্রশ্রয় দিচ্ছে। তাই লিপ নেওয়ার পরে দর্শকরা যতটা পছন্দ করতে শুরু করেছিল গুড্ডি এবং অনুজ চরিত্রটিকে আবার একবার সেই বিরক্তি পর্যায়ে পৌঁছে যাচ্ছে সকলে।
সম্প্রতি একটি পর্বে দেখা গেছে গুড্ডির বাড়িতে গিয়েছে অনুজ আর তাই নিয়েই এক নেটিজেন লিখেছে, “কয়লা ধুলেও ময়লা যায় না,,, এই দুটোই international level এর ছেছড়া,,,, ছয় বছর পরেও নিজের একটা ছেলে থাকা সত্ত্বেও অনুজ যখনি জানতে পারলো গুড্ডি যুথাজিৎ এর সাথে থাকে না ওমনি আবার গুড্ডির সাথে লটর ফটর করতে চলে এলো বরাবরের মতোই গুড্ডিও পশ্রয় দিচ্ছে,, একে অন্যর বাড়িতে আসার permission ও দিয়ে দিয়েছে,,যদিও গুড্ডি একটু attitude দেখাচ্ছে অনুজ গুড্ডি কে বলছে “আমাকে কি এভাবে সিনিয়র হিসেবেই রেখে দিতে চাও? I wish আবার আমরা একটা ঐতিহাসিক রাত দেখতে পাবো,,।”

