ছদ্মবেশে দত্ত বাড়িতে ঢুকতেই বিপদের মুখে সৃজন, পুলিশের হাতে সৃজনকে তুলে দিলো ঘর শত্রু অয়ন!

বর্তমানে জি বাংলা (Zee Bangla)-য় বর্তমানে যে সমস্ত ধারাবাহিক চলছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। এই ধারাবাহিকের নায়িকা হল জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা। টিআরপি বেশ জাকিয়ে বসেছে এই ধারাবাহিক।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, পর্ণার কথা না শুনে এক বিরাট বড় ভুল করে বসে রুচিরা। যার দরুন সেই গুন্ডার লোকজন রুচিরাকে গুলি করে। আর এই সমস্ত দোষ গিয়ে পরে পর্ণার ঘাড়ে। আদালতে পর্ণার বিপক্ষে থাকা উকিল একের পর এক মিথ্যে সাক্ষীর সাক্ষ্য পেশ করে।
সে প্রমাণ করে যে এই সব কিছুর পিছনে পর্ণার হাত আছে। শেষ পর্যন্ত বিচারক পর্ণাকে জামিন দিতে নারাজ হন। তবে আরো সাক্ষী এবং প্রমাণ জোগাড় করার জন্য আরো সাত দিনের সময় দেন পর্ণার উকিলকে। কিন্তু অন্য একটা প্ল্যান তৈরি করে সৃজন। পর্ণাকে যখন পুলিশ নিয়ে যায় তখন সৃজন সেখানে চলে আসে। আর পর্ণাকে নিয়ে পালিয়ে যায়।
একটা নির্জন জায়গায় এসে বাইক থামায় সৃজন। সে বলে, এখন থেকে এখানেই গা ঢাকা দিয়ে কিছুদিনের জন্য থাকতে হবে তাদের। পুলিশি হেফাজতে থেকে তদন্ত করা যাবে না তাই এইভাবেই তাদেরকে তদন্ত করে সব সত্যিটা সামনে আনতে হবে আর তারপর সবার সামনে আসতে হবে।
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, ভিখারির ছদ্মবেশ নিয়ে দত্ত বাড়িতে এসে সবার সাথে দেখা করতে গিয়ে বিপদে পড়ে গেল সৃজন। ঠাম্মির সাথে যখন সে কথা বলছিল, চলে আসে পুলিশ। স্পষ্ট বোঝা যায়, কেউ তাদের খবর দিয়েছে। তবে কি তীরে এসেই তরী ডুববে তাদের?

