এবার জগদ্ধাত্রীর নিশানায় উৎসব মেহেন্দি, এক নিমেষে মেহেন্দির সব উচ্ছ্বাস মাটি করে দিল জগদ্ধাত্রী!

সম্প্রতি জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি জনপ্রিয় ধারাবাহিকটি হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। ধারাবাহিকের নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে সৌম্যদীপ মুখার্জি, এবং নায়িকার ভূমিকার অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক। চলতি সপ্তাহে টিআরপিতে দ্বিতীয় স্থান দখল করেছে এই মেগা।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, বন্দুকের নিশানায় আসা জগদ্ধাত্রীকে নিজের প্রাণের বিনিময়ে বাঁচায় কৌশিকী মুখার্জী। কিন্তু বর্তমানে হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে কৌশিকী। কৌশিকী মুখার্জির সাথে যে বা যারা এমন নোংরা খেলা খেলেছে তাদেরকে এবার শাস্তি দেবে জগদ্ধাত্রী।

ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, জগদ্ধাত্রী মুখে মাস্ক চোখে চশমা পরে ছদ্মবেশ নিয়ে চলে আসে কৌশিকীর কেবিনে। সেখানে বসে কৌশিকীকে একটু সুস্থ অবস্থায় দেখে স্বস্তি পায় সে। জগদ্ধাত্রী বলে, যে এমন করেছে সে এবার এইভাবে শুয়ে থাকবে আর সেই ব্যবস্থা জগদ্ধাত্রী নিজে করবে।

জগদ্ধাত্রীকে দেখে চিনতে পেরে যায় মেনান। সে মনে মনে ভাবে, জগদ্ধাত্রী যে বেঁচে আছে এবং সে দোষীদের শাস্তি দেবে এটা আগে থেকেই আন্দাজ করতে পেরেছিল সে। এমনটাই যাতে হয় সেটাই কামনা করে মেনান। কারণ সে কাঁকনের চোখের জল আর দেখতে পারছে না। অন্যদিকে রাজনাথ এবং চন্দ্রবদন কৌশিকীর চেয়ারে মেহেন্দিকে বসানোর সমস্ত ব্যবস্থা করে দেয়।

আরও পড়ুন: একটা পোস্টার বদলে দিয়েছিল অভিনেত্রীর জীবন! কীভাবে এসেছিলেন অভিনয় জীবনে জানালেন সুস্মিতা

মেহেন্দি গিয়ে সেই চেয়ারে বসে। সেভাবে একদিন তাকে এখান থেকে অপমানিত হয়ে চলে যেতে হয়েছিল। স্বপ্ন সত্যি হওয়ার আনন্দে নিজেকে রানী ভাবতে শুরু করেছিল মেহেন্দি, ঠিক তখনই ফোন আসে জগদ্ধাত্রীর। সে মেহেন্দিকে বলে, ওই চেয়ারে বসার যোগ্যতা তার নেই, খুব বেশি দিন সে ওই চেয়ারে বসে থাকতে পারবে না। উৎসব আর মেহেন্দি দুজনেই বুঝতে পারে ফোনটা জগদ্ধাত্রী করেছিল। আর এরপরেই সমস্ত আনন্দ নিমেষে উধাও হয়ে গিয়ে ত্রাসে পরিণত হয়।

Back to top button