পর্ণার বিপদে পাশে এসে দাঁড়ালো জেঠু! অয়নকে চড় মেরে সকলকে অবাক করে দিল, কিন্তু রুচিরার কাছে পৌঁছে গেল রনি!

জি বাংলার (Zee Bangla) পর্দায় বর্তমানে যে সমস্ত ধারাবাহিক চলছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। চলতি সপ্তাহে বেঙ্গল টপার হয়েছে এই মেগা। এই ধারাবাহিকের নায়িকা হল জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা। এইবার পর্ণার জীবনে নেমে এলো চরম অন্ধকার।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, পর্ণার কথা না শুনে এক বিরাট বড় ভুল করে বসে রুচিরা। যার দরুন এক গুন্ডা রুচিরা মেরে ফেলার ভয় দেখায়। পর্ণা রুচিরাকে বাঁচাতে তাকে তাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়। কিন্তু গুন্ডারা ঠিক রুচিরা ধরে ফেলে এবং গুলি করে।
ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, যে গুনগুলো রুচিরাকে গুলি করেছে তারা পুলিশকে জানায় রুচিরা কোথায় থাকবে সেই খবর তাদের পর্ণা দিয়েছে। সেই শুনে পর্ণাকে অ্যারেস্ট করতে চলে আসে পুলিশ। বাড়ির কেউ এমনকি রুচিরার বাবা-মা ও বিশ্বাস করতে চায় না যে পর্ণা এমন কাজ করেছে।
অয়ন নিজের বাবার কানের কাছে এসে পর্ণার নামে কুমন্তব্য করলে, অয়নের বাবা অর্থাৎ সৃজনের জেঠু নিজের ছেলেকে ঠাটিয়ে এক চড় মারেন। আর বলেন, পর্ণার সাথে তার যতই মতবিরোধ থাকনা কেন, সে এমন একটা কাজ করতে পারে বা এই দত্ত বাড়ির ক্ষতি করতে পারে সেটা কখনই তিনি মানতে পারবেন না।
আরও পড়ুনঃ তৃণা নয়, মৌমিতাকেই শ্রাবণ চরিত্রে ফিরে পেতে চান ভক্তরা, তৃনা আসায় ধসে পড়লো টিআরপি!
এক বউমাকে তিনি হারিয়েছেন, কিন্তু অন্য বউমাকে কিছুতেই হারানো যাবে না তাই তাড়াতাড়ি উকিলের ব্যবস্থা করতে উঠেপড়ে লাগেন তিনি। জেঠুর এই পরিবর্তন সবাইকে চমকে দেয়। যাই হোক না কেন মানুষ চিনতে কখনো ভুল করেননি তিনি এটা দেখে খুশি হন দর্শকমহল। অন্যদিকে দেখা যায়, মারা যায়নি রুচিরা। সেই গুন্ডারা আটকে রেখেছে তাকে।
View this post on Instagram

