নিন্দুকদের মুখে ঝামা ঘষে আবার দেবের সাথে জুটি বাঁধছেন সৌমিতৃষা! প্রকাশ্যে ছবির নাম, খবর শুনে খুশিতে আত্মহারা ভক্তরা

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে দেব অভিনীত ‘প্রধান’ (Pradhan) ছবিটি। এতদিন ধরে দর্শকদের মাঝে এই ছবিটির সম্প্রচারের জন্য ব্যাকুলতা স্পষ্ট ফুটে উঠেছিল। প্রেক্ষা গৃহে প্রকাশ পেতেই নিজের প্রিয় নায়ক কে দেখতে হাজির হয়েছেন ভক্তরা।
শুধুমাত্র ভক্তরা নয় তার পাশাপাশি এই ছবিটি নিয়ে যথেষ্ট উন্মাদনা দেখা যাচ্ছিল জনপ্রিয় টেলি অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর মধ্যেও। ছবির সাফল্যে ভীষণ খুশি তিনিও। এটাই তার জীবনের বড়পর্দায় করা প্রথম কাজ। তবে এইবার এখানেই থেমে থাকছেন না অভিনেত্রী। ইতিমধ্যেই আভাস পাওয়া গেল তার দ্বিতীয় সিনেমার!

সোমবার ছিল দেবের জন্মদিন। আর এই দিনেই তাঁর নতুন ছবি ‘টেক্কা’র আনুষ্ঠানিক ঘোষণাও করা হয়েছে। সৃজিত মুখোপাধ্যায় পরিচালনায় এই ছবিতে আরও এক বার দর্শকদের সামনে ফিরছে দেব এবং রুক্মিণী মৈত্রের জুটি।
তবে এর পরই দর্শকদের জন্য রয়েছে একটি বড় চমক। সূত্রের খবর, দেবের পরবর্তী ছবিটির নাম হতে চলেছে ‘খাদান’। এই মুহূর্তে এই ছবি নিয়ে নির্মাতারা মুখে কুলুপ এঁটেছেন। তবে সূত্রের দাবি, কয়লা খনি অঞ্চলের সমাজ এবং রাজনীতির প্রেক্ষাপটে এই ছবির পরিকল্পনা করা হয়েছে।
আরও পড়ুনঃ সবকিছুর মূলে রয়েছে রাজনাথ, সমস্তটা ধরে ফেলল স্বয়ম্ভু, কাঁকনের পাশে এসে দাঁড়ালো মেনন!

দেবের প্রযোজনা সংস্থা এবং সুরিন্দর ফিল্মস যৌথ ভাবে এই ছবিটির প্রযোজনা দায়িত্বে থাকবে। পরিচালক হিসেবে উঠে আসছে সুজিত দত্তের নাম। ছবির নায়ক হিসেবে দেখা যাবে অভিনেতা দেবকে। শোনা যাচ্ছে, নির্মাতারা নাকি নায়িকা হিসেবে প্রাথমিক পর্যায়ে সৌমিতৃষা কুন্ডুর কথা ভেবেছেন। তবে এখনো অবধি কিছু চূড়ান্ত হয়নি। এই খবর সত্যি হলে, ‘প্রধান’-এর পর দ্বিতীয় বার দেব-সৌমিতৃষা জুটিকে দেখবেন দর্শক।

