জানা গেল মিষ্টির আসল পরিচয়! সত্যিটা সামনে আসার পর কী করবে সিদ্ধার্থ? আসন্ন পর্ব দেখতে মরিয়া দর্শক

মিঠাই (Mithai) ধারাবাহিকের সম্প্রতি গল্পে যে পরিমাণ রহস্য সৃষ্টি হয়েছে তা নিয়ে উদ্বিগ্ন হয়ে রয়েছে ভক্তরা। যেমন মিঠাই কী করে ওই আগুন থেকে বেরিয়ে গেল? তারপরে কেনই বা তার স্মৃতিশক্তি লোপ পেল? তবে এই সবকিছুর মধ্যে যেটা সবচেয়ে বড় প্রশ্ন সেটা হলো মিষ্টি (Misti) কে? যে ছোট্ট বাচ্চা মেয়েটা প্রথম দিনেই সিদ্ধার্থের (Siddhartha) মনে জায়গা করে নিয়েছে। এমনকি যাকে দেখে সিদ্ধার্থের মনে হয়েছে সে তার মেয়ে হতে পারতো, সে কে? মিঠাই তার হারিয়ে যাওয়ার আগের সব কথা ভুলে গেছে। এমনকি নিজের উচ্ছেবাবু থেকে শাক্য (Shakyo) কাউকেই তার মনে নেই। এখন তার পুরো জীবনটাই জড়িয়ে রয়েছে মিষ্টি। হল্লা পার্টির মতো দর্শকদের মনেও একটা অনেক বড় প্রশ্ন রয়েছে মিষ্টির পরিচয় নিয়ে।

sid and dadu mithai

দীর্ঘ ২ বছরের বেশি সময় ধরে দর্শকরা অত্যন্ত ভালোবাসা দিয়েছে মিঠাই ধারাবাহিককে। মাঝে কিছুটা টিআরপি তালিকায় জনপ্রিয়তা হারালেও আরো একবার মিঠাই ফেরার সাথে সাথে তাদের জনপ্রিয়তা ঊর্ধ্বমুখী। ভক্তদের আবেদনেই আরো একবার মিঠাইকে ফিরিয়ে এনেছে ধারাবাহিক নির্মাতারা তা বলাই বাহুল্য। কিন্তু কবে সিদ্ধার্থের সঙ্গে মিঠাইকে আরো একবার আগের মতো দেখতে পাবে দর্শক, সেই অপেক্ষায় বসে রয়েছে সকলে। কিন্তু সেটা যে খুব তাড়াতাড়ি হচ্ছে না সেটাও বোঝা যাচ্ছে তার কারণ মিঠাইয়ের কোন কিছু মনে পড়ার এই মুহূর্তে কোন লক্ষণ নেই।

mithai and thammi

কিন্তু নিজের মিঠাইকে চোখের সামনে এমন দেখে নিজেকে ধরে রাখতে পারছে না সিদ্ধার্থ। সম্প্রতি তাকে নিয়ে আসা হয়েছে মনোহরাতে দাদু ঠাম্মি কাউকে দেখে তার কিছু মনে পড়েনি। কিন্তু সিদ্ধার্থও বারে বারে মনে করছে যে হয়তো হতে পারে পুরনো স্মৃতিগুলোও তার সামনে তুলে ধরলে তার অনেক কিছু মনে পরবে। কিন্তু বাড়ির সকলের মধ্যেই মিষ্টির পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে। যেটা সকলের সামনে তোর্সা প্রকাশ করেছে। আর তোর্সা চরিত্রটির মিষ্টিকে নিয়ে এই সন্দেহ প্রকাশ করা দর্শকরা একেবারেই ভালোভাবে নেয়নি, যার জন্য কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে নানা ভাবে কটাক্ষ হয়েছে তাকে নিয়ে।

mithai

কিন্তু যদি বাস্তবটা মেনে নেওয়া যায় তাহলে তোর্সা কিন্তু কিছু ভুল বলছে না, এমনও মত আছে একাংশের দর্শকের। মিঠাই যাকে এতদিন সকলে জানতো মৃত ,সে কী করে আর ওই বীভৎস আগুনের মধ্যে থেকে বেঁচে গেল? আর তারপরে এতদিন কেনইবা সে মনোহরাতে ফিরে এল না! যদিও কেউই জানে না তখনও যে মিঠাইয়ের কোন কিছুই মনে নেই। সেই সঙ্গে তার সাথে রয়েছে একটা ছোট্ট বাচ্চা মেয়ে। কিন্তু যখন মিঠাই হারিয়ে গিয়েছিল তার তো শুধুমাত্র একটাই ছেলে ছিল শাক্য। এমনকি মিঠাই যে অন্তঃসত্তা ছিল সে কথাও কখনো কারো কাছে প্রকাশ্যে আসেনি।

Mithai thammi pranam

কিন্তু এবার মিষ্টির আসল পরিচয় প্রকাশ করল ঠাম্মি নিজেই। আসন্ন পর্বে দেখা যাবে মিষ্টির পরিচয় নিয়ে একাধিক প্রশ্ন উঠলে ঠাম্মি সবাইকে বলবে যেদিন মিঠাই বাঁশখালির গুদাম ঘর দেখতে গিয়েছিল সেদিন নাকি মিঠাইয়ের শরীরটা একটু খারাপ করছিল। পরে মিঠাই মারা গিয়েছিল বলে এতোকিছুর মধ্যে ঠাম্মি আর এই কথাটা কাউকে বলে উঠতে পারেনি। তারমানে এর থেকে প্রমাণিত হয় মিষ্টি, সিদ্ধার্থ এবং মিঠাইয়েরই মেয়ে যেটা এতদিন দর্শকরা অনুমান করছিল। যার জন্য প্রথম দিন থেকেই মিষ্টির সঙ্গে আলাদা টান অনুভব করেছে সিদ্ধার্থ।

Back to top button