বিয়ে হতেনা হতেই সৌরভের জীবনে এলো অনেক বড় সুখবর, দারুন খুশি ভক্তরাও

১৫ই ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সৌরভ (Sourav Das) দর্শনা (Darshana Banik)। শুভারম্ভ হয়েছে তাদের দাম্পত্য জীবনের। বিয়ে নিয়ে বেশ এক্সাইটেড ছিলেন দুজনেই। চার হাত এক হয়ে এখন সুখেই কাটছে তাদের জীবন।
নতুন জীবনে পা রাখার সাথে সাথেই সৌরভের জীবনে এলো বিরাট বড় সুখবর। সবাই বলছে, ঘরে একেবারেই লক্ষ্মী মন্তব্য এসেছে। আর সেই জন্যই বিয়ে হয়ে বাড়িতে পা রাখতে না রাখতেই এত বড় সুখবর। এখন প্রশ্ন হল কি এমন ঘটলো সৌরভের জীবনে?
বিবাহের ছুটি কাটিয়ে খুব সদ্যই নতুন ছবির কাজ শুরু করবেন অভিনেতা সৌরভ দাস (Sourav Das)। দর্শনা বণিক (Darshana Banik)-এর সঙ্গে সাত পাকে বাঁধা পড়ার পরেই একটি গুরুত্বপূর্ণ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনি। এবার বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন সৌরভ দাস (Saurav Das) ও শ্রীতমা দে (Sritama Dey)। এদিন ঘোষণা করা হল ‘নানা হে’ (Nana hey) ছবির নাম।
গ্রাম বাংলার হারিয়ে যাওয়া লোকশিল্পকে তুলে ধরা হবে এই ছবিতে। কলকাতার আশেপাশেই শ্যুটিং হবে ছবির। বাংলার হারিয়ে যাওয়া বহু লোকশিল্পের মধ্যে উল্লেখযোগ্য লোকপালা ‘গম্ভীরা’। সেই হারিয়ে যাওয়া শিল্পকে কেন্দ্র করেই মোজোটেল এন্টারটেনমেন্ট অ্যান্ড ডিস্ট্রিবিউশন এবং বায়োস্কোপ ভেঞ্চার্সের নতুন সিনেমা ‘নানা হে’র শ্যুটিং শুরু হবে খুব তাড়াতাড়ি। ছবিতে অভিনয়ে দেখা যাবে খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee), সৌরভ দাস, শ্রীতমা দে, বিমল গিরি, শ্রেয়া ভট্টাচার্য, অঞ্জন কাঞ্জিলাল, প্রহ্লাদ সর্দার ও কাঞ্চনা মৈত্রকে। অত্যন্ত স্পর্শকাতর ও আবেগঘন এই গল্পের কাহিনিকার অঞ্জনাভ রায়, চিত্রনির্মাতা শান্তনু বন্দ্যোপাধ্যায়।

ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অঞ্জনাভ রায় এবং সায়ন বন্দ্যোপাধ্যায়। ছবিতে খরাজকে দেখা যাবে একজন গম্ভীরা শিল্পীর চরিত্রে। তাঁর দৃঢ় প্রতিজ্ঞা, তিনি ফরমায়েশ করা বানিজ্যিক গম্ভীরা করবেন না। ফলে খানিক স্বেচ্ছা নির্বাসনই নিয়ে নিজেকে গৃহবন্দি করে ফেলেছেন। তার কাছে হঠাৎই গম্ভীরার উপর গবেষণা মূলক কাজের জন্য মহানগর থেকে আসে এক মেয়ে। এই চরিত্রে অভিনয় করছেন শ্রীতমা দে।

