শেষ রক্ষা হলো না, গুলি খেয়ে জলে পড়ে গেল রুচিরা, এবার কি করবে পর্ণা?

জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিক ভালোভাবে চলছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। এই ধারাবাহিকের নায়িকা হল জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা। এইবার পর্ণার জীবনে নেমে এলো চরম অন্ধকার।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, রুচিরা একটা বেশ গুরুত্বপূর্ণ এবং গোপনীয় বিষয়ে বেশ ভালো একটি প্রতিবেদন লিখে তার বসকে সেটা দেখায়। তার বসের সেটি ভীষণ পছন্দ হয়। কিন্তু কোনো একটা কারণ বসত সেটা ছাপানোয় আপত্তি জানায় পর্ণা। এটা কিছুতেই মেনে নিতে পারে না রুচিরা।
এখান থেকেই তাদের মধ্যে একটা সমস্যার সৃষ্টি হয়। এক কথায় তাদের বন্ধুত্বে চির ধরে। রুচিরা ভাবে তার বান্ধবী পলিটিক্স করছে তার সাথে। আর এই দ্বন্দ্বটাকে কাজে লাগানোর জন্য প্ল্যান করতে থাকে ইশা। রুচিরার এক অফিস কলিগকে সাহায্যের জন্য ফোন করে সে।
অন্যদিকে রুচিরার ফোনে ফোন আসে সেই গুন্ডার যাকে নিয়ে লেখা পাবলিশ করেছে রুচিরা। রুচিরাকে হুমকি দেয় সে। তারপর রুচিরা নিজের ভুল বুঝতে পারে আর পর্ণার কাছে ক্ষমা চায়। তখন পর্ণা তাকে বুদ্ধি দেয় কিছুদিনের জন্য যেন রুচিরা তাদের দেশের বাড়ি কাটোয়ায় গিয়ে গা ঢাকা দেয়।
তাড়াতাড়ি কের আগামী পর্বে দেখা যাবে, রুচিরা কয়েকজনের তারা খেয়ে ছুটে পালাচ্ছে। সেই সময় রুচি ডাকে গুলি করে এক অজ্ঞাত ব্যক্তি। রুচিরা গুলি খেয়ে জলে পড়ে যায়। পরের দিন এই সমস্ত ঘটনা স্থানীয় মানুষেরা জানায় পর্ণাকে। এসব কি করে হলো, কিছুই বিশ্বাস করতে পারে না পর্ণা।

