“তুই ওর পার্টনার ইন ক্রা’ইম”! আর কোন বাঁচার পথ রইল না ময়ূরীর কাছে, মধুমিতার কাছে সবটাই পরিষ্কার হলো আজ!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, ময়ূরী আর রূপ মেঘের যে সর্বনাশ ঘটিয়েছে তার জন্য নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মেঘ। কিন্তু অনিন্দ্য মেঘকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে। কিন্তু জিষ্ণুকে নিয়ে এবং সেই দিনের ঘটে যাওয়া সেই নোংরা ঘটনা নিয়ে মেঘের সামনে জোরে জোরে কথা বলায় ময়ূরীর সমস্ত কথাই শুনে ফেলে মেঘ।

আরো অনেক বেশি খারাপ হয়ে যায় মেঘের অবস্থা। অনিন্দ্য এসে জানতে পারে মেঘের অবস্থা আরো বেশি খারাপ হয়ে গিয়েছে। কিন্তু সে বুঝতে পারে না হঠাৎ করে এতটা বাজে সিচুয়েশন কি করে হল মেঘের। ডাক্তাররা মেঘের বাবা অনিন্দ্যকে জানায়, মেঘ কোমায় চলে গেছে। এটা শুনে আর নিজেকে ঠিক রাখতে পারেনা অনিন্দ্য।

এসব শুনে ভয়েতে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এসে রূপকে ফোন করে সমস্ত ঘটনা খুলে বলে ময়ূরী। আর ঠিক তখনই তার ঘরে ঢুকে পড়ে মধুমিতা আর ময়ূরীর সমস্ত কথা শুনে ফেলে। ময়ূরী অনেক কায়দা করে নিজের মাকে ভুল বোঝানোর চেষ্টা করলেও মধুমিতা এবার এর ময়ূরীর কথার জালে জড়িয়ে পড়েনি।

ধারাবাহিকির আগামী পর্বে দেখা যাবে, মধুমিতা ময়ূরী কে বলছে “তুই এখন ফোনটা রূপকেই করেছিলি, তোর পার্টনার ইন ক্রাইম।” এই শুনে ভয় মুখ শুকিয়ে যায় ময়ূরীর। অন্যদিকে মেঘের ঘরে পা রাখলেই নীলের ওপর চিৎকার করে ওঠে অনিন্দ্য।

Back to top button