রুচিরা আর পর্ণার বিবাদকে কাজে লাগিয়ে নতুন প্ল্যান ইশা মৌমিতার! পর্ণার শত্রুদের দলে আরও একজন বাড়লো!

জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিক ভালোভাবে চলছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। এই ধারাবাহিকের নায়িকা হল জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী পর্ণার অনুপস্থিতির সুযোগ নিয়ে সৃজনের নামে এক নোংরা খেলা খেলে ইশা। সৃজনকে সে এমন এক নোংরা দোষের ভাগীদার করে যা সৃজনকে কলঙ্কিত করে তোলে। সেদিনকার সবকিছু যেহেতু ল্যাপটপের রেকর্ড হয়ে গিয়েছিল তাই সবটা প্রমাণ করতে আর একটুও বেগ পেতে হয়নি পর্ণাকে।
এরপর সবার সামনে ইশার মুখোশ টেনে ছিঁড়ে ফেলে পর্ণা। একে একে ধরা পড়ে যায় মৌমিতা, অয়ন আর সৃজন মা কৃষ্ণা। এরপর সৃজন বুঝতে পারে তার মা প্রথম থেকেই কিভাবে তার এবং পর্ণার মাঝে ভাঙ্গন ধরাতে চেয়েছিল।
ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, রুচিরা একটা বিষয়ে বেশ ভালো একটি প্রতিবেদন লিখে তার বসকে সেটা দেখায়। তার বসের সেটি ভীষণ পছন্দ হয়। কিন্তু কোনো একটা কারণ বসত পর্ণা সেটা ছাপানোয় আপত্তি জানায়। তখন রুচিরা পর্ণাকে বলে, “তুই পলিটিক্স করলি পর্ণা, তুই লেখাটা ছাপাতে দিলি না।”
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, পর্ণা আর রুচিরার ঝগড়া বাইরে থেকে শুনে নেয় মৌমিতা। সঙ্গে সঙ্গে ইশাকে ফোন করে সবটা জানায় সে। সব শোনা মাত্রই নতুন প্ল্যান করে ফেলে ইশা আর সেই মাফিক কাজও শুরু করে দেয় সে। সে পর্ণার সেই অফিস কলিগকে ফোন করে যে একেবারেই পর্ণাকে সহ্য করতে পারে না।

