‘তোমার বাপি পিছিয়ে এলেও আমি এর শেষ দেখে ছাড়বো!’ ময়ূরীর মুখোশ খুলতেই তাকে নিজে হাতে শাস্তি দেবে মধুমিতা!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, ময়ূরী আর রূপ মেঘের যে সর্বনাশ ঘটিয়েছে তার জন্য নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মেঘ। কিন্তু অনিন্দ্য মেঘকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে। আর সেই চেষ্টায় জল ঢেলে মেঘের অবস্থা আরো খারাপ দিকে চালিত করে ময়ূরী।

ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, অনিন্দ্য এসে জানতে পারে মেঘের অবস্থা আরো বেশি খারাপ হয়ে গিয়েছে। কিন্তু সে বুঝতে পারে না হঠাৎ করে এতটা বাজে সিচুয়েশন কি করে হল মেঘের। কথাটা জানতে পেরে ভীষণ ভেঙ্গে পরে নীল তবে তার বুঝতে বাকি থাকে না ময়ূরী আসার পরেই এসব কান্ড ঘটেছে।

অন্যদিকে মেঘ কে নিয়ে চিন্তা করতে থাকে ত্রিদীপ আর মিনাক্ষীও। মিনাক্ষী নিজের বিবেক দংশনে একটু একটু করে শেষ হয়ে যায়। এদিকে ডাক্তাররা মেঘের বাবা অনিন্দ্য কে জানায়, মেঘ কোমায় চলে গেছে। এটা শুনে আর নিজেকে ঠিক রাখতে পারেনা অনিন্দ্য। তার বিশ্বাস হয়না, মেঘের অবস্থা এতটা খারাপ হতে পারে।

আরও পড়ুনঃ বাংলা সিনেমা মৃ’ত! এখন সিরিয়ালের মানুষরা সব সিনেমা করছে! পর্দার মিঠাইকে কটাক্ষ করলেন পর্দার ‘জিষ্ণু’!

এসব দেখে বাড়ি ফিরে যায় ময়ূরী। সেখানে গিয়েই রূপকে এই সমস্ত কথা বলে সে এবং এটাও বলে যে তার এবার ভীষণ ভয় করছে। ঠিক সেই সময় মধুমিতা এসে ময়ূরীকে বলে, তার মনে হচ্ছে পেছনে ময়ূরী রয়েছে। আর যদি এমনটা হয় তাহলে সে নিজে থানায় গিয়ে ময়ূরীর নামে এফআইআর করে আসবে। আর নিজেই ময়ূরীকে পুলিশের হাতে তুলে দেবে।

Back to top button