যেমন বাবা তার তেমন ছেলে! অনুজ নিজের বউকে ছেড়ে এবং তার ছেলে নিজের মাকে ছেড়ে গুড্ডিকে ধরে টানছে দেখে ট্রোল শুরু দর্শকমহলে

বর্তমানে বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত চর্চিত ধারাবাহিক হলো স্টার জলসার ‘গুড্ডি’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি এবং অভিনেতা রনজয় বিষ্ণু। প্রথম থেকেই গুড্ডি, শিরিন এবং অনুজের গল্প দেখতে দেখতে বিরক্ত দর্শক। তবে বর্তমানে গল্পের মোড় অনেকটা ঘুরে গেছে। ছ’বছরের লিপ নেওয়া হয়েছে গল্পে। তারপর থেকেই দেখা যাচ্ছে অনুজ এর সঙ্গে থাকে অনুজের ছেলে পুবলু। গল্প কিছুটা এগানোর পরেই বোঝা গেল যে শিরিন এবং অনুজের ছেলেই পুবলু।

কিন্তু অনুজ যেহেতু শিরিনকে কখনো মেনে নেয়নি তাই শিরিন পুবলুকে মেনে নেয় নি। এমনকি তাকে নিজের কাছে রাখেও না। অনুজ এবং তার ছেলে বাড়ি থেকে দূরে কাজের সূত্রে আলাদা থাকে। সেখানেই কিছুদিন আগে গুড্ডি এসছে এবং গুড্ডির সঙ্গে প্রথম দেখাতেই পবলুর খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে। সে এরই মধ্যে তাকে মামনি বলে ডাকতে শুরু করেছে। তবে সম্প্রতি দেখা গেছে কিছু গুন্ডা পুবলুকে কিডন্যাপ করেছে আর তাদের কাছ থেকে গুড্ডি তাকে বাঁচিয়ে এনেছে নিজের প্রাণের ভয় না করে। তারপর থেকেই পুবলু আর গুড্ডিকে ছাড়তে চাইছে না। যা নিয়ে শিরিন রীতিমতো দক্ষযজ্ঞ শুরু করে দিয়েছে বাড়িতে।
সম্প্রতি পর্বে দেখা গেছে অনুজ এবং গুড্ডিকে নিয়ে শিরিন আবার খারাপ খারাপ কথা বলতে শুরু করেছে নিজের ছেলের সামনে। এমনকি পুবলু যে গুড্ডিকে ছাড়তে চাইছে না সেটার জন্যও সে অনুজকে দায়ী করছে ভাবছে অনুজই তাকে এমনটা করতে শিখিয়েছে। তবে অনুজও মুখের ওপর জবাব দিয়ে দিচ্ছে শিরিনের কিন্তু এত কিছুর পরেও পুবলু, কিছুতেই গুড্ডিকে ছাড়তে চাইছে না। বারবার বলছে যে সে মামনিকে ছাড়া থাকতে পারবে না। আর গুড্ডিকে তাদের বাড়িতে থেকে যাওয়ার অনুরোধ করছে। তাকে যখন শিরিন টেনে নিজের কাছে নিয়ে আসতে চাইছে সে হাত ছাড়িয়ে আবার গুড্ডির কাছে চলে যাচ্ছে আর বলছে যে সে শিরিনকে একদম পছন্দ করে না। সে চায় না শিরিনের কাছে থাকতে।
এই নিয়ে এবার দর্শকরা নানা রকম ট্রোল করছে সোশ্যাল মিডিয়াতে গুড্ডি ধারাবাহিককে। এর আগে দেখা যেত অনুজ কিছুতেই শিরিনের সাথে থাকতে চাইতো না সে বারবার গুড্ডির কাছে যেতে চাইত। আর এবার অনুজের ছেলেও ঠিক এমনটাই করছে। এই নিয়ে এক নেটিজেন লিখেছেন,”অনুজের ছেলে ওর মতোই হয়েছে।
অনুজের যেমন নিজের বউকে ভালো লাগতো না তার ছেলেরও নিজের মা কে ভালো লাগে না গুড্ডিকে মা মা করে।”
প্রসঙ্গত নেটিজেনদের মতে অনুজের চরিত্রটি এমনই যাকে নিয়ে কম মজা হয়নি সোশ্যাল মিডিয়াতে। গল্পে প্রথম দিকে যখন গুড্ডির সঙ্গে অনুজের বিয়ে হয় তখন সে গুড্ডিকে ছেড়ে অর্থাৎ নিজের বউকে ছেড়ে শিরিনের কাছে যেতে চাইত। আর তারপরে যখন গুড্ডি তাকে ডিভোর্স দেয় এবং শিরিনের সাথে তার বিয়ে হয় তখন আর সে শিরিনকে মেনে নিতে পারে না সে যেতে চায় গুড্ডির কাছে। এই নিয়ে কম কটাক্ষের শিকার হতে হয়নি অনুজ চরিত্রটিকে। এবার সেই একই রকম করছে তার ছেলে নিজের মা অর্থাৎ শিরিনকে সে কিছুতেই সহ্য করতে পারছে না। আর গুড্ডির সঙ্গে দুদিন দেখা হতে না হতেই সে তাকে মামনি, মামনি করে ডাকছে এবং তার কাছেই থাকতে চাইছে।

